নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুরে শুক্রবার দিবাগত রাত শেষে শনিবার (২ মে) উপজেলার সরকারী কোয়াটারে দুঃসাহসিকভাবে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে।
জানা গেছে গুরুদাসপুর উপজেলার উপ- প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম এই সরকারি বাসায় থাকেন। ঘটনার রাতে একদল দূর্বৃত্ত্ব জানালার গ্রীলে কেটে ভিতরে প্রবেশ করে এবং
সিরাজুল ইসলাম ও তার স্ত্রী কে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
ডাকাতরা চলে যাওয়ার পর তাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের মুক্ত করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মন্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি অতি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে ডিবি পুলিশকেও অবহিত করা হয়েছে। ডিবি পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।