লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় পিস্ট হয়ে শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও এক শিশু।
মঙ্গলবার ১৭ মার্চ সকালে পাটগ্রাম উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের মনসাপুর গ্রামের শরিফুল ইসলাম (৩৮), তার স্ত্রী সুমাইয়া আক্তার (৩১) এবং তাদের চার মাস বয়সী শিশু হুজাইফা। গুরুতর আহত হয়েছে তাদের ছেলে সোহান (৮), তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত শরিফুল ইসলাম ঈদের ছুটিতে পরিবার নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হন সুমাইয়া আক্তার। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরিফুল ইসলাম ও তার শিশু সন্তান হুজাইফাকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, “ঘটনাটি নিশ্চিত করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।