জুয়েল রানা মধুপুর প্রতিনিধি
নিরাপদ পণ্য, আত্মবিশ্বাসী ভোক্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার সুরক্ষায় পৃথক ভোক্তা অধিকার সংরক্ষণ মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিও জানানো হয় অনুষ্ঠানে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে মধুপুর উপজেলার সিআরবি উপজেলা শাখার আয়োজনে উপজেলা রোডে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে এবং পরে এক আলোচনা সভায় মিলিত হয়।
সিআরবি মধুপুর উপজেলা শাখার সভাপতি আঃ হামিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সমাজসেবা অফিসার মোস্তফা হোসাইন, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুছ সাদাৎ নোমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মেজবাহ উদ্দিন,
সিআরবি মধুপুর শাখার সহ-সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, প্রচার সম্পাদক টুটন চন্দ্র দাস, অর্থ সম্পাদক ডাঃ বাবুল হোসেন, কার্যকরী সদস্য ড. নজরুল ইসলাম, জুয়েল রানা, মিজানুর রহমান, আঃ জলিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে বাজারে নিরাপদ ও মানসম্মত পণ্য সরবরাহ নিশ্চিত করা জরুরি। এজন্য সচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের পাশাপাশি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।