জুয়েল রানা, মধুপুর
মধুপুর বনের তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত বন্যপ্রাণীদের জন্য মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে বনের বানরসহ বিভিন্ন বন্যপ্রাণীর মাঝে খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকালে মধুপুর বনের বিভিন্ন স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হয়। স্থানীয় উদ্যোগে বনের বানরদের কলা, ফলসহ বিভিন্ন খাবার দেওয়া হয় এবং তাদের জন্য পানির ব্যবস্থাও করা হয়।
মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার বলেন, সম্প্রতি প্রচণ্ড গরম ও বনে খাবারের সংকটের কারণে অনেক বন্যপ্রাণী খাবার ও পানির অভাবে কষ্ট পাচ্ছে। বিষয়টি মানবিক দিক বিবেচনা করে বনের তৃষ্ণার্ত ও ক্ষুধার্ত প্রাণীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করা হয়েছে।
তিনি আরও জানান, বন বিভাগ কর্তৃক নিয়মিতভাবে বন্যপ্রাণীদের জন্য খাবার বিতরণ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত এই উদ্যোগ অব্যাহত রাখা হবে।
স্থানীয়রা জানান, মধুপুর বনাঞ্চলে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী বসবাস করে। গ্রীষ্ম মৌসুমে অনেক সময় খাবার ও পানির অভাবে প্রাণীগুলো বিপাকে পড়ে। তাই এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।