হাছান আহমাদ , লক্ষ্মীপুর প্রতিনিধি :
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে লক্ষ্মীপুরের রায়পুরে ন্যায্যমূল্যে সবজি বাজার কর্মসূচি পালন করেছে রায়পুর উপজেলা ছাত্রদল।
রবিবার(২২ ফেব্রুয়ারী) উপজেলার শহীদ ওসমান চত্বরে পাশে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বল্পমূল্যে সবজি সংগ্রহ করেন।
উপজেলার ছাত্রদের দাবি, বাজারমূল্যের তুলনায় কম দামে টমেটো, বেগুন, আলু,পিয়াজ, শসাসহ বিভিন্ন সবজি বিক্রি করা হয়, যাতে নিম্নআয়ের মানুষ উপকৃত হন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়, সদস্য সচিব আল নোমান রিপাত, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আইনান সহ উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
এ সময় নেতারা বলেন, রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ কষ্টে আছেন। তাদের কষ্ট লাঘবে ছাত্রদলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
স্থানীয় ক্রেতারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে ন্যায্যমূল্যে সবজি পেয়ে তারা সন্তুষ্ট।আমরা ছত্রদলকে ধন্যবাদ, এমন উদ্যোগ নিয়মিত হলে সাধারণ মানুষের উপকার হবে।
উল্লেখ্য, রমজানজুড়ে পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি চালু রাখার পরিকল্পনা রয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।