সোমবার, ২২ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজধানী

সাংবাদিক দুর্জয়ের বিরুদ্ধে ধ/র্ষ/ণচেষ্টার মামলা করেছিলেন সুরভী, গুরুত্ব দেয়নি পুলিশ

সাংবাদিকের করা চাঁদাবাজির মামলায় এক মাস পর গ্রেপ্তার হওয়া ১৭ বছর বয়সী জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ১০ দিন কারাভোগের পর আজ সোমবার (৫ জানুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী, মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ।

নিউজ ডেস্ক

০৫ জানুয়ারী ২০২৬, ১৯:৪৯

সাংবাদিকের করা চাঁদাবাজির মামলায় এক মাস পর গ্রেপ্তার হওয়া ১৭ বছর বয়সী জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ১০ দিন কারাভোগের পর আজ সোমবার (৫ জানুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী, মানবাধিকারকর্মী ও সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, ১৮ বছরের নিচে বয়স হওয়া সত্ত্বেও সুরভীর মামলা শিশু আদালতে না নিয়ে এখতিয়ারবহির্ভূতভাবে ম্যাজিস্ট্রেট আদালতে পরিচালনা করা হয়েছে, যা সরাসরি আইনের লঙ্ঘন।

তথ্য অনুসন্ধানে জানা গেছে, গত ২৬ নভেম্বর সাংবাদিক নাঈমুর রহমান দুর্জয়ের দায়ের করা চাঁদাবাজির মামলার পরপরই সুরভী নিজেও ওই সাংবাদিকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। তবে চাঁদাবাজির মামলার পর এই অভিযোগ দায়ের হওয়ায় বিষয়টি স্পর্শকাতর হলেও পুলিশ সেই মামলাটিকে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ উঠেছে।

আজ সোমবার আদালতে তোলার আগেই ব্যাপক সমালোচনা তৈরি হলেও গাজীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সুরভীর রিমান্ড মঞ্জুর করেন। অভিযোগ রয়েছে, জন্মসনদে বয়স ১৭ বছর প্রমাণিত হলেও পুলিশের দেওয়া তথ্যে তাকে ২১ বছর ধরে নিয়েই রিমান্ড দেওয়া হয়। এ ক্ষেত্রে তার শিক্ষাজীবনের ক্ষতির বিষয়টিও গুরুত্ব পায়নি। জানা গেছে, আগামী ১২ ডিসেম্বর একাদশ শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল সুরভীর। কিন্তু গ্রেপ্তার, কারাবাস ও রিমান্ডের কারণে তার পরীক্ষায় অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

কালিয়াকৈর থানা সূত্র জানায়, ২৬ নভেম্বর বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া রিপোর্টার (বর্তমানে কালবেলা) নাঈমুর রহমান দুর্জয় সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। প্রায় এক মাস পর ২৫ ডিসেম্বর রাতে বাসা ঘেরাও করে ঘুমন্ত অবস্থায় তাকে আটক করা হয়। পরদিন চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সে সময় পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, সুরভীর বিরুদ্ধে অন্তত ৫০ কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায়, একটি মামলায় তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ ছাড়া আর কিছু নেই। মামলার এজাহারে তার বয়স ২০ এবং এফআইআরে ২১ বছর উল্লেখ করা হলেও জন্মসনদ অনুযায়ী প্রকৃত বয়স ১৭ বছর ১ মাস ৭ দিন। আজ সোমবার পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদনের পর আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, দুর্জয়ের দায়ের করা মামলার দুই দিন পর সুরভী তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আনেন এবং পরদিন তা মামলায় রূপ নেয়। কিন্তু ওই মামলাটি কার্যত ধামাচাপা দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। উভয় মামলা রেকর্ড করেছিলেন তৎকালীন ওসি মো. আব্দুল মান্নান। তিনি বলেন, “আমি মামলা রেকর্ড করলেও ৭ ডিসেম্বর আমার ট্রান্সফার হয়ে গেছে। এসব বিষয়ে আমি এখন আর সম্পৃক্ত নই।”

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুকের সঙ্গে প্রাথমিকভাবে কথা হলেও ধর্ষণচেষ্টার মামলার বিষয়ে জানতে একাধিকবার ফোন করলে তাকে পাওয়া যায়নি। বর্তমান ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, নতুন যোগ দেওয়ায় তিনি মামলার বিষয়ে অবগত ছিলেন না, পরে কথা বলবেন বললেও আর সাড়া দেননি।

এ বিষয়ে যুক্তরাজ্যের সলিসিটর ব্যারিস্টার বিপ্লব কুমার পোদ্দার বলেন, পরীক্ষার বিষয়টি বিবেচনায় না নেওয়া সম্পূর্ণ ভুল। তার ভাষায়, “এখানে একটি বড় চক্র কাজ করছে। বিষয়টি রিট হলে আদেশ দেওয়া ম্যাজিস্ট্রেট ফেস করবেন।” চাঁদাবাজি ও ধর্ষণচেষ্টার মামলা প্রসঙ্গে তিনি বলেন, দুটো অভিযোগই গুরুতর এবং কোনোটিই কম গুরুত্ব পাওয়ার সুযোগ নেই। কোনটি আগে বা পরে হয়েছে, তা নয়; এখানে প্রমাণই মুখ্য।

তিনি আরও বলেন, সুরভীকে পূর্ণবয়স্ক হিসেবে扱া করে রিমান্ডে নেওয়া সম্পূর্ণ বেআইনি। “এই মামলায় তার বিষয়টি শতভাগ শিশু আদালতের এখতিয়ারভুক্ত,” বলেন তিনি।

রাজধানী

পল্লবীতে ৭ বছরের শিশুকে গলা কেটে হত্যা: অভিযুক্ত সোহেল ফতুল্লা থেকে গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানাকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে আজ বেলা সাড়ে ১১টার […]

নিউজ ডেস্ক

১৯ মে ২০২৬, ২২:৪৬

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানাকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোস্তাক সরকার জানান, আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর–১১ নম্বরের সেকশনের বি ব্লকের সাত নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটিকে হত্যার পর তার মাথা বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন মাথা শৌচাগারে পাওয়া যায়। শিশুটির শরীরের মূল অংশটি পাওয়া যায় খাটের নিচ থেকে।

পুলিশ জানায়, সোহেল রানা ওই কক্ষে দুই মাস আগে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন। ঘটনার পর তিনি শৌচাগারের গ্রিল ভেঙে পালিয়ে যান। তবে ওই বাসা থেকে তাঁর স্ত্রীকে তখনই আটক করা হয়।

পুলিশের একজন কর্মকর্তা জানান, শিশুটির নিখোঁজের এক ঘণ্টার মধ্যেই পাশের ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে হত্যা করা হয় আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে। ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে বেলা ১১টার পর শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও পরিবার জানায়, রামিসা আক্তার স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। তাঁর বাবার নাম আবদুল হান্নান মোল্লা। তিনি একটি রিকুটিং এজেন্সিতে চাকরি করেন। মায়ের নাম পারভীন আক্তার। তাঁদের দুই মেয়ের মধ্যে রামিসা ছোট। বড় মেয়ে রাইসা আক্তার স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণিতে পড়ে।

পরিবারটি প্রায় ১৭ বছর ধরে পল্লবীর মিরপুর–১১ নম্বরের সেকশনের বি ব্লকের সাত নম্বর সড়কের ৩৯ নম্বর বাড়ির তিনতলার উত্তর
পাশের ফ্ল্যাটে বসবাস করছে। শিশুটির লাশ পাওয়া যায় পাশের ফ্ল্যাটের একটি কক্ষ থেকে।

রাজধানী

স্ত্রীকে নিয়ে নেপাল থেকে ঢাকা ফেরার পরপরই বিমানবন্দরে গ্রেপ্তার ‘পিচ্চি রাজা’

ঢাকার শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্ত্রীকে নিয়ে নেপাল থেকে ঢাকা ফেরার পরপরই বিমানবন্দর এলাকায় ওত পেতে থাকা পুলিশ দল তাকে নিজেদের হেফাজতে নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত […]

নিউজ ডেস্ক

১৯ মে ২০২৬, ২২:২৪

ঢাকার শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী হিসেবে পরিচিত ‘পিচ্চি রাজাকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্ত্রীকে নিয়ে নেপাল থেকে ঢাকা ফেরার পরপরই বিমানবন্দর এলাকায় ওত পেতে থাকা পুলিশ দল তাকে নিজেদের হেফাজতে নেয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা। তিনি জানান, কিছু সময় আগে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আইনি প্রক্রিয়া ও জিজ্ঞাসাবাদের জন্য মোহাম্মদপুর থানায় আনা হচ্ছে।

এডিসি জুয়েল রানা অভিযানের বিবরণ দিয়ে জানান, পিচ্চি রাজা, তার স্ত্রী এবং শ্যালক নেপাল থেকে বিমানে করে দেশে ফিরছেন—এমন একটি সুনির্দিষ্ট ও গোপন খবর আসে পুলিশের কাছে। এই তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল আগে থেকেই বিমানবন্দর এলাকায় অবস্থান নেয়।

বিমান থেকে নামার পরপরই তাকে ও তার সহযোগীদের আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ২৫ থেকে ২৭টি মামলা রয়েছে।

পুলিশের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে, পিচ্চি রাজা দীর্ঘদিন ধরে রাজধানীতে বড় ধরনের মাদক সিন্ডিকেট ও কারবারের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরেই তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারিতে ছিলেন।

এর আগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বরও তাকে একবার গ্রেফতার করা হয়েছিল। সে সময় তার আস্তানা থেকে বিপুল পরিমাণ মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ। জামিনে বেরিয়ে আবারও অপরাধ জগতে জড়িয়ে পড়া এই সন্ত্রাসীকে গ্রেপ্তারের ফলে রাজধানীর মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে বড় সাফল্য আসবে বলে মনে করছে পুলিশ।

রাজধানী

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

রোববার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। বিস্তারিত আসছে…

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ জুন ২০২৬, ২৩:৫৬

রোববার (৭ জুন) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।

বিস্তারিত আসছে…