শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

দলের কেউ অপরাধ করলে রেহাই নেই : মির্জা ফখরুল ইসলাম

আওয়ামী লীগ আমলের দখলদারি ও দুর্বৃত্তায়নের সংস্কৃতি যেন বিএনপিতে ঢুকতে না পারে—এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেন, দলের কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে তাকে একচুলও ছাড় দেওয়া হবে না। রোববার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। সংসদ নির্বাচন […]

দলের কেউ অপরাধ করলে রেহাই নেই : মির্জা ফখরুল ইসলাম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৬, ০১:৫৬

আওয়ামী লীগ আমলের দখলদারি ও দুর্বৃত্তায়নের সংস্কৃতি যেন বিএনপিতে ঢুকতে না পারে—এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি স্পষ্ট করে বলেন, দলের কেউ যদি কোনো অপরাধে জড়িয়ে পড়ে, তাহলে তাকে একচুলও ছাড় দেওয়া হবে না।

রোববার (২৫ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে এক নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। সংসদ নির্বাচন সামনে রেখে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে এদিন তিনি টানা গণসংযোগ ও পথসভায় অংশ নেন।

বক্তব্যের শুরুতেই পূর্বতন শাসকদলের সমালোচনা করে ফখরুল বলেন, আওয়ামী লীগ আমলে বাড়িঘর দখল, জমি লুট ও দুর্বৃত্তায়ন ছিল নিত্যদিনের ঘটনা। “আমরা সেই রাজনীতি করতে চাই না,”—জোর দিয়ে বলেন তিনি। দলের ভেতরে কেউ দুর্নীতি বা সন্ত্রাসে জড়ালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন।

জুলাই আন্দোলনের পর দেশের ‘দমবন্ধ করা’ রাজনৈতিক পরিস্থিতির অবসান হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, “ওরা মামলা-বাণিজ্য করেছে বলে আমাদেরও সেই পথ অনুসরণ করতে হবে—এমন মানসিকতা চলবে না। আমরা ভ্রাতৃত্ববোধের সমাজ গড়তে চাই।”

৭৮ বছর বয়সী এই প্রবীণ নেতা এদিন আবেগঘন কণ্ঠে নিজের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথাও তুলে ধরেন। তিনি বলেন, নিজের পৈতৃক জমি বিক্রি করেই রাজনীতি করেছেন। “এটাই সম্ভবত আমার শেষ নির্বাচন। এরপর আর সুযোগ নাও থাকতে পারে। ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার শেষ সুযোগটি আমাকে দিন,”—ভোটারদের উদ্দেশে বলেন তিনি।

স্থানীয়দের উদ্দেশে মেঠো ভাষায় ফখরুলের প্রশ্ন—“আপনারা কি আমাকে চেনেন না? নতুন করে কি আমাকে চিনিয়ে দিতে হবে?”—এই কথায় সভায় হাসির রোল উঠলেও অনেকেই এতে একজন প্রবীণ রাজনীতিকের গভীর আকুতি অনুভব করেন।

নির্বাচনি প্রতীক প্রসঙ্গে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ চিহ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৭১ সালে এই প্রতীকধারীরা পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল—এটি ঐতিহাসিক সত্য। “বিএনপি পাঁচবার রাষ্ট্র পরিচালনা করেছে, আমরা পরীক্ষিত,”—বলেন তিনি এবং ভোটারদের সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

এদিন গড়েয়া গোপালপুর ইসকন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “নিজেরা শক্ত হোন, প্রতিরোধের সাহস গড়ে তুলুন। নিজের ভোট স্বাধীনভাবে যাকে খুশি তাকে দিন।” সেখানে শঙ্খধ্বনি ও পুষ্পমাল্যে তাকে বরণ করে নেওয়া হয়।

কারাবন্দি অবস্থায় স্ত্রীর অসুস্থতার স্মৃতি তুলে ধরে ফখরুল বলেন, স্ত্রী অপারেশনের সময়ও তাকে মুক্তি দেওয়া হয়নি। “অনেক নির্যাতন সহ্য করেছি, কিন্তু কখনো মাথা নত করিনি,”—যোগ করেন তিনি।

ঠাকুরগাঁও জেলা শহরের কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে নিজ এলাকায় আবারও গণসংযোগে নামেন বিএনপির মহাসচিব। জানা গেছে, ২৯ জানুয়ারি পর্যন্ত টানা সাত দিন তিনি নির্বাচনি মাঠে সক্রিয় থাকবেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৩২

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৬৪