সাইফুল ইসলাম সাগর, কলাপাড়া (পটুয়াখালী)
মহান বিজয় দিবস উপলক্ষে মহিপুর থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকালে মহিপুর বিএনপির দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচিতে নেতৃত্ব দেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ ও সাংগঠনিক সম্পাদক ইউসুফ হাওলাদার। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা জিয়া সৈনিক দলের মহিপুর সাধারণ সম্পাদক মুন্সি ইউসুফ, প্রচার সম্পাদক মোঃ বেল্লাল হাওলাদার।
এছাড়াও কর্মসূচিতে অংশ নেন মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সজীব হাওলাদার, ইউনিয়ন জিয়া সৈনিক দলের সভাপতি খোকন মুছল্লী, সাধারণ সম্পাদক শাহ আলম খানসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ৬টায় মহিপুর বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
দিনব্যাপী এই কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন বিএনপির নেতাকর্মীরা।