বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

আন্তর্জাতিক

হিজবুল্লাহর সমস্ত মনোযোগ এখন আক্কা শহরে: অধিকৃত অঞ্চলে হামলা চলছে

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে ৩৪টি সামরিক অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে। লেবাননে হিজবুল্লাহর ঘোষণা অনুযায়ী, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দখলদার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের ইসলামি প্রতিরোধকামী সংগঠনটির অভিযানগুলো ছিল ইহুদিবাদী বাহিনীর অগ্রগতি ঠেকানোর পাশাপাশি লেবাননের সীমান্ত এলাকায় অধিকৃত অঞ্চলে আগ্রাসী এই বাহিনীর ওপর হামলা চালানোর জন্য। পার্সটুডের খবর […]

নিউজ ডেস্ক

২৫ নভেম্বর ২০২৪, ০০:০৫

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত ২৪ ঘণ্টায় ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে ৩৪টি সামরিক অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে।

লেবাননে হিজবুল্লাহর ঘোষণা অনুযায়ী, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দখলদার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের ইসলামি প্রতিরোধকামী সংগঠনটির অভিযানগুলো ছিল ইহুদিবাদী বাহিনীর অগ্রগতি ঠেকানোর পাশাপাশি লেবাননের সীমান্ত এলাকায় অধিকৃত অঞ্চলে আগ্রাসী এই বাহিনীর ওপর হামলা চালানোর জন্য। পার্সটুডের খবর অনুযায়ী,লেবাননের হিজবুল্লাহও একটি বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা আক্কা শহরের উত্তরে ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর শারগা ঘাঁটি দ্বিতীয়বারের মতো বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর ঘোষণা অনুসারে, প্রতিরোধ বাহিনী বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন দিয়ে আল-খাইয়ামের দক্ষিণে আল-আমরা ক্রসিংয়ে ইহুদিবাদী সৈন্যদের সমাবেশকেও লক্ষ্যবস্তু করেছে।

লেবাননের হিজবুল্লাহ শনিবার রাতে ঘোষণা করেছে যে তারা আল জেবিন শহরের উপকণ্ঠে ইসরাইলি সৈন্যদের একটি মেরকাভা ট্যাঙ্ক একটি গাইডেড ক্ষেপণাস্ত্র  দিয়ে  ধ্বংস করে দিয়েছে এবং একই সঙ্গে ঘোষণা করেছে যে এ হামলায় ট্যাঙ্কের ভেতরে  থাকা সব দখলকারী সেনা হয়ত নিহত বা আহত হয়েছে।

শনিবার রাতে লেবাননের ইসলামি প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ এক বিবৃতিতে দক্ষিণ লেবাননের আল-বায়দা শহরের আশেপাশে প্রতিরোধকামী যোদ্ধা এবং ইসরাইলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে।

ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহর অভিযান যখন অব্যাহত রয়েছে তখন দখলদার সরকারের মিডিয়া দক্ষিণ লেবাননে সংঘর্ষে ২ ইসরাইলি সৈন্যের মৃত্যু এবং ১২ জন সৈন্যের আহত হওয়ার খবর দিয়েছে।

এদিকে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জেদিন আল-কাসাম ব্যাটালিয়নও ইসরাইলি সরকারের অপরাধযজ্ঞের মোকাবিলার ধারাবাহিকতায় ইসরাইলের দখলকৃত অঞ্চলের দক্ষিণে ইহুদিবাদী সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে।

আল-কাসসাম ব্যাটালিয়ন এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ইসরাইলি সেনাবাহিনীর রাইম সামরিক ঘাঁটি রাজুম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। ইহুদিবাদী সামরিক ঘাঁটি “রাইম” গাজায় ইসরাইলের বিশেষ বাহিনীর সদর দপ্তর হিসেবে পরিচিত।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইসরাইলি সরকার গাজা উপত্যকায় অরক্ষিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক গণহত্যা শুরু করেছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলায় ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ এবং এক লাখেরও বেশি আহত হয়েছে।

উল্লেখ্য যে ইসরাইলের শাসন কাঠামো ১০১৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিকতার নীল নকশার ফসল এবং বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল অবৈধ ইসরাইল রাষ্ট্র এবং ১৯৪৮ সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে ফিলিস্তিনি জনগণের ওপর ধারাবাাহিক গণহত্যা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরাইল

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়া দেশকে ‘শত্রু’ বিবেচনা করবে ইরান

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১২:২৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক নিষেধাজ্ঞায় কোনো দেশ যোগ দিলে তাকে ‘শত্রু’ হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহসেন রেজাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, কোনো দেশেরই তাতে অংশ নেওয়া উচিত নয়। কোনো দেশ ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের এ বক্তব্য থেকে স্পষ্ট, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বাস্তবায়নে মিত্র কিংবা অন্য কোনো দেশ সহযোগিতা করলে তেহরান তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে পারে।

এর আগে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, ইরানের ওপর কোনো হামলা হলে এবার তার জবাব আগের তুলনায় আরও বড় পরিসরে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক যুদ্ধগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান তার সামরিক কৌশলে পরিবর্তন আনছে। দীর্ঘদিন দেশটির সামরিক নীতি মূলত প্রতিরক্ষামূলক থাকলেও এখন তা ধীরে ধীরে আরও আক্রমণাত্মক অবস্থানের দিকে যাচ্ছে।

তবে আকরামিনিয়া স্পষ্ট করেছেন, এর অর্থ ইরান আগাম হামলা চালানোর নীতি গ্রহণ করছে না। তার ভাষ্য অনুযায়ী, ইরানের ওপর কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দেওয়া হবে এবং সেই প্রতিক্রিয়ার পরিসর মূল হামলার চেয়েও বড় হবে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, […]

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকাল সকাল বিশেষ ঘোষণা দিলেন মোদি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ জুলাই ২০২৬, ১০:৩৮

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লির জন্তর মন্তরে বিক্ষোভ আরও তীব্র হচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে হওয়া এই আন্দোলনে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করা হচ্ছে। তিনি এখনো পদত্যাগ না করায় আন্দোলনও বেগবান হচ্ছে।

এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সকাল নতুন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং এ বিচার হবে দ্রুত বিচার আদালতে।

ফেসবুকে মোদি লিখেছেন, “আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে বড় কিছু হতে পারে না! প্রশ্নফাঁসে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বার্থ সুরক্ষায় নেওয়া ধারাবাহিক উদ্যোগগুলোরই অংশ এটি।”

“যারা আমাদের তরুণদের ভবিষ্যতের ক্ষতি করার চেষ্টা করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এদিকে বিক্ষোভকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্ষমা চাইতে বলেছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১

আন্তর্জাতিক

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ […]

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২,নিখোঁজ প্রায় ৪ হাজার

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালে ক্রমেই বাড়ছে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ৯৬২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন চার হাজারের বেশি মানুষ

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে নুয়াকোটের বেত্রাবতী এলাকার একটি বাড়ি থেকে ২৩ জনের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকারীরা। একই সময়ে ভারতের গণ্ডক নদী থেকেও আরও ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো নেপাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

এদিকে, রাসুয়ার উত্তরগয়া গ্রামের একটি সরকারি বিদ্যালয়ের প্রায় ৩৫০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

অব্যাহত দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ত্রিশুলির থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের উদ্ধার অভিযান টানা ষষ্ঠ দিনের মতো স্থগিত রাখতে বাধ্য হয়েছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে, ত্রিশুলি থ্রি-বি প্রকল্পের অন্তত ১১৮ জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

ধসে পড়া সড়ক ও যোগাযোগব্যবস্থা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে নিখোঁজদের সন্ধান এবং দুর্গতদের কাছে জরুরি সহায়তা পৌঁছে দিতে উদ্ধারকারীদের ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

২০ জুন ২০২৫
poll_title
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?

মোট ভোট: ৫১৩১