বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

বিএনপি সরকার গঠন করলে ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা দেয়া হবে : খন্দকার মুক্তাদির

মেহেদী হাসান রাতুল আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যাদের নেতা মেনে পিছনে দাড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি, তারা হচ্ছেন আমাদের ইমাম। আগামীতে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রীয়ভাবে ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো তৈরী করে তা কার্যকরের ব্যবস্থা করা হবে। সম্মানীত ইমাম মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় […]

বিএনপি সরকার গঠন করলে ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা দেয়া হবে : খন্দকার মুক্তাদির

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

৩০ নভেম্বর ২০২৫, ০১:২৮

মেহেদী হাসান রাতুল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যাদের নেতা মেনে পিছনে দাড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি, তারা হচ্ছেন আমাদের ইমাম।

আগামীতে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রীয়ভাবে ইমাম মুয়াজ্জিনদের বেতন কাঠামো তৈরী করে তা কার্যকরের ব্যবস্থা করা হবে। সম্মানীত ইমাম মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের উপর জোর দেয়া হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি ইমাম ও মুয়াজ্জিনদের এক অনুষ্ঠানে বলেছেন, পর্যায়ক্রমে ইমাম ও মুয়াজ্জিনদের রাষ্ট্রীয় তহবিল থেকে ভাতা দেয়ার ব্যবস্থা করা হবে।

শুক্রবার (২৮ নভেম্বর) সিলেট মহানগরের শিবগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে ২০ ও ২১ নং ওয়ার্ডের মসজিদ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। খন্দকার মুক্তাদির আরো বলেন, ধানের শীষ হচ্ছে এদেশের জাতীয়দাবাদ ও ইসলামে মুল্যবোধে বিশ্বাসীদের পছন্দের প্রতীক।

আগামী নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন তিনি।জামেয়া হাতিমিয়া মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি আমিরুজ্জামান দুলুর সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউল বারী খোরশেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন হাতিম আলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মকসুদ আলী, গোলাপবাগ জামে মসজিদের মোতাওয়াল্লি নুরুল ইসলাম নুরু,

বৈশাখী জামে মসজিদের মোতাওয়াল্লি রুমান সিদ্দিকী, হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম, ২১ নং ওয়ার্ড ইমাম সমিতির সভাপতি মাওলানা নুর আহমদ কাসিমী, ২০ নং ওয়ার্ড শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ইলিয়াস আহমদ, ২১ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান,

শিবগঞ্জ জামেয়া ইসলামিয়া হাতিমিয়া মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা আনোয়ার হোসেন চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা এহতেশামুল হক কাশেমী, মাওলানা আশরারুল হক, পুষ্পায়ন ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ওয়াসিউজ্জামান ওনি প্রমুখ।

শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল ইসলাম।এদিকে বৃহস্পতিবার রাত ৮ টায় সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় নির্বাচনী নাগরিক কমিটির আহবায়ক আপ্তাব উদ্দিন।

উমাইরগাও কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন শিক্ষক সাদিকুর রহমান মাসুক।

ইউনিয়ন ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মাহফুজ মুরাদ ও ৩ ওয়ার্ড ছাত্রদল নেতা নিজাম উদ্দিনের যৌথ পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আজির উদ্দিন চেয়ারম্যান, উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম,

সাংগঠনিক সম্পাদক আকবর আলী, বিএনপি নেতা জৈন উদ্দিন, বিএনপি নেতা কামাল আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক দুলাল রেজা, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আলী আব্বাস, সদর উপজেলা যুবদল নেতা মোশাহিদুল ইসলাম,

সদর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রুকনুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুনেদ আহমদ প্রমুখ।এছাড়া খন্দকার মুক্তাদির শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন জল্লারপাড় জামে মসজিদে।

নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় করেন। শুক্রবার বিকেল ৪টায় করের পাড়ার শ্রীহট্র সৎসংঘ বিহারে হিন্দু ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সারাদেশ

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে […]

‘দুই মাসের মধ্যে ঢাকা ছাড়তে হতে পারে বিপুলসংখ্যক মানুষকে’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৩ এপ্রিল ২০২৬, ২২:০৪

বর্তমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান (এমপি)। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, চলমান বৈশ্বিক সংঘাত যদি দ্রুত বন্ধ না হয়, তবে আগামী দুই মাসের মধ্যে ঢাকা শহরের বিপুলসংখ্যক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানান্তরে বাধ্য হতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) ঢাকা থেকে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি প্রোগ্রামে যাওয়ার পথে কুমিল্লার লাকসাম দক্ষিণ বাইপাস এলাকায় অবস্থিত ধামৈচা জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বিশ্বজুড়ে চলমান এ অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতি কেবল আন্তর্জাতিক নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপরও চরম প্রভাব ফেলতে পারে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী এই সংঘাত অব্যাহত থাকলে বাংলাদেশের পরিস্থিতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ের চেয়েও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমাদের এখনই সচেতন হতে হবে।

বক্তব্যে তিনি দেশের জনগণকে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানসিকভাবে প্রস্তুত এবং আগাম সতর্ক থাকার আহ্বান জানান। একই সঙ্গে সবাইকে ধৈর্য ও সচেতনতার সঙ্গে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন হুইপ।

সারাদেশ

৮ কেজি গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের নেতা গ্রেফতার

দুমকি প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়। র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের […]

নিউজ ডেস্ক

০৬ জুন ২০২৬, ১৪:২২

দুমকি প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৮ এর অভিযানে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ইসলামী যুব আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চক্রের আরও এক সদস্যকে আটক করা হয়।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি দল জানতে পারে যে সাকুরা পরিবহনের একটি দূরপাল্লার বাসে করে বিপুল পরিমাণ গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে পটুয়াখালীর দিকে আনা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার ডিএডি ওয়াজ উদ্দীনের নেতৃত্বে র‍্যাব সদস্যরা দুমকি থানাধীন লেবুখালী পাগলার মোড় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেন।

পরে সন্দেহভাজন বাসটি টোলপ্লাজায় পৌঁছালে র‍্যাব সদস্যরা সেটি থামিয়ে তল্লাশি চালান। এ সময় বাসের এক যাত্রী, দুমকি উপজেলা শাখা ইসলামী যুব আন্দোলনের প্রচার সম্পাদক মো. সুমন হাওলাদার (৩৩)-কে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৮ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হাওলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন তার এক সহযোগীর তথ্য দেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে লেবুখালী ইউনিয়নের কার্তিকপাশা মোড় এলাকা থেকে মাদক চক্রের আরেক সদস্য মো. জামাল মৃধা (৩৪)-কে গ্রেফতার করা হয়। জামাল ওই এলাকার আনোয়ার মৃধার ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতার দুই আসামিকে দুমকি থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে একটি এজাহার দায়ের করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০২ (জিআর নং-৩৮, তারিখ: ০৫ জুন ২০২৬)। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাদেশ

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার […]

শাহজাদপুরে ২ সন্তানসহ গৃহবধূর বিষপানে আত্মহত্যার চেষ্টা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

০৮ এপ্রিল ২০২৬, ২৩:৪৫

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ

স্বামীর উপরে অভিমান করে নিজে কীটনাশক পান করার পর ২ শিশু সন্তানকেও সেই কীটনাশক পান করিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পাখি খাতুন (১৮) নামের এক গৃহবধূ।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের পারকোলা উত্তরপাড়া গ্রামে। পাখি খাতুন ওই গ্রামের আলম প্রামাণিকের মেয়ে, শিশু সন্তানরা হলো মুস্তাকিম (৮) ও মাহিম (৪)। ঘটনার পরপর স্বজনেরা আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে তাদের অবস্থার অবনতি হলে দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়, বর্তমানে ২টি শিশু ও তাদের মা সেখানেই চিকিৎসাধীন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর পূর্বে উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা মানিক চাঁদের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী তাকে নির্যাতন করতো। এই বিষয়ে একাধিকবার শালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়। এর মধ্যেই তাদের ঘর আলো করে মুস্তাকিম ও মাহিম নামের দুই ছেলে সন্তান। পারিবারিক কলহের জের ধরেই স্বামীর সাথে ঝগড়ার পর আজ সকালে বাবার বাড়িতে অবস্থানকালে পাখি খাতুন প্রথমে নিজে কীটনাশক পান করে এবং পরে ২ ছেলেকে কীটনাশক পান করায়। পরে তারা যন্ত্রাণায় চিৎকার করলে স্বজনেরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে ৪ বছর ও ৮ বছর বয়সী ২টি শিশু ও তাদের মা’কে আশঙ্কাজনক অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসে। পরে ৮ বছর বয়সী মুস্তাকিমকে ওয়াশ করা হয়, কীটনাশক পানের সময় বেশি হ‌ওয়ায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কীটনাশক পান করা ২টি শিশু ও তাদের মা’কে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।