সোমবার, ১১ মে ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য

মৃত্যুর গুঞ্জনের ১দিন পরেই আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনার সাক্ষাৎকার

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ক্ষমতা হারানোর এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর আনুষ্ঠানিক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

নিউজ ডেস্ক

২৯ অক্টোবর ২০২৫, ২৩:৫০

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। ক্ষমতা হারানোর এক বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁর আনুষ্ঠানিক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) ফরাসি সংবাদ সংস্থা এএফপি, যুক্তরাষ্ট্রভিত্তিক রয়টার্স এবং ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট-এ শেখ হাসিনার এই সাক্ষাৎকারগুলো প্রকাশিত হয়। সেখানে বিভিন্ন ইস্যুতে তাঁর বক্তব্য উঠে এসেছে বলে জানা গেছে।

উল্লেখ্য, বর্তমানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ। জুলাইয়ের অভ্যুত্থান, সহিংস দমন-পীড়ন এবং আওয়ামী লীগ সরকারের সময় গুমসহ একাধিক অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা চলছে।

এর আগে ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রীর যেকোনো “বিদ্বেষমূলক বক্তব্য” প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করেছিল।

অন্যান্য

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

১৮ মাসের বিরতির পর নিজ দায়িত্বে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও […]

পুরোনো কর্মস্থলে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪২

১৮ মাসের বিরতির পর নিজ দায়িত্বে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মিরপুরে টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

২০০৬ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক ইউনূস চলতি মাসের শেষ দিকে ঢাকার গুলশানে নিজ বাসভবনে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছেন।