মজিবর রহমান,মঠবাড়িয়া(পিরোজপুর) প্রতিনিধি
নাগরিক প্রত্যাশা ও বিএনপির ৩১ দফা শীর্ষক পিপলস ডায়ালগ অনুষ্ঠান বিষয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১ টায় মঠবাড়িয়া প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা এ আর মামুন খান প্রধান অতিথির বক্তব্যে বলেন,দলীয় মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে মঠবাড়িয়াকে সর্বপ্রথম বেকার মুক্ত এবং নারীদের স্বাবলম্বী করার অগ্রণের ভূমিকা পালন করবো।
এ ছাড়াও তিনি মঠবাড়িয়া পৌরসভার খাল দখল সহ নানা সমস্যার চিএ তুলে ধরে বলেন,পর্যায়ক্রমে সাংবাদিকদের সাথে নিয়ে সকল সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন,যুবদল নেতা তাহসিন জামান রোমেল, শাহীন রেজা,আবু হানিফ হাওলাদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।