শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

‘আমরা জন্মেছি একসাথে, আল্লাহ নিশ্চয়ই মৃত্যুর পর মুগ্ধর সাথে আমার দেখা করাবেন’ : স্নিগ্ধ

একই দিনে জন্ম নেওয়া যমজ ভাই মুগ্ধর মৃত্যুজন্মবার্ষিকী উপলক্ষে এক আবেগঘন ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ তার গভীর শোক ও অনুভূতির কথা প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এই দিনটিতেই তিনি এবং মুগ্ধ একসাথে পৃথিবীতে এসেছিলেন, তাই এই দিনটি তার কাছে জন্ম ও মৃত্যুকে একসঙ্গে দেখার দিন। স্নিগ্ধর চোখের সামনে সবচেয়ে বেশি […]

‘আমরা জন্মেছি একসাথে, আল্লাহ নিশ্চয়ই মৃত্যুর পর মুগ্ধর সাথে আমার দেখা করাবেন’ : স্নিগ্ধ

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৯ অক্টোবর ২০২৫, ২২:৫৭

একই দিনে জন্ম নেওয়া যমজ ভাই মুগ্ধর মৃত্যুজন্মবার্ষিকী উপলক্ষে এক আবেগঘন ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ তার গভীর শোক ও অনুভূতির কথা প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এই দিনটিতেই তিনি এবং মুগ্ধ একসাথে পৃথিবীতে এসেছিলেন, তাই এই দিনটি তার কাছে জন্ম ও মৃত্যুকে একসঙ্গে দেখার দিন।

স্নিগ্ধর চোখের সামনে সবচেয়ে বেশি যে দৃশ্যটি ভাসে, সেটি হলো— মুগ্ধকে কবরের মাটিতে শুইয়ে দিয়ে প্রথম মাটি ফেলার মুহূর্তটি। তিনি জানান, প্রায় ২৪ ঘণ্টা ফ্রিজিং ভ্যানে থাকার পরেও যখন মুগ্ধকে দাফন করা হয়, তখন তার মাথা থেকে বের হওয়া রক্তে মুগ্ধর কাফনের কাপড় এবং তার নিজের পাঞ্জাবিও লাল হয়ে গিয়েছিল।

গত এক বছরে তিনি যে দায়িত্বগুলো পালন করেছেন, তা সম্পূর্ণ সততা ও সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে করার চেষ্টা করেছেন বলে স্নিগ্ধ দাবি করেছেন। তার কাছে প্রতিদিনই মনে হয়, তাদের শহীদ ভাইয়েরা ওপর থেকে তাদের দিকে তাকিয়ে আছেন।

তিনি বিশ্বাস করেন, তারা যে স্বপ্নের বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, সেই স্বপ্ন পূরণের জন্য তারা কতটা কাজ করেছেন, আল্লাহ সেই হিসাব শহীদদের মাধ্যমেই তাদের থেকে নেবেন। তাই তিনি অন্তত মুগ্ধর কাছে গিয়ে বলতে পারবেন, তিনি তার সাধ্যমতো সততা আর মর্যাদার সঙ্গে কাজ করেছেন।

স্নিগ্ধ জানান, গত এক বছরে অনেক তদবির, প্রস্তাব ও সুযোগ এসেছে, কিন্তু কখনোই এসবের প্রতি বিন্দুমাত্র আগ্রহ জন্মায়নি। তিনি শান্তি নিয়ে মরতে চান। তিনি লেখেন ‘এক টাকা হারাম বা অবৈধভাবে ছুঁয়েও দেখেননি’, এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও তা হবে না। এইটুকুই শান্তি তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি বলে তিনি উল্লেখ করেছেন।

ভাই-বোনদের মৃত্যুর পর দেখা হয় না এমন একটি তথ্য তিনি কোথাও দেখেছিলেন বলে উল্লেখ করে স্নিগ্ধ লেখেন, তিনি কখনো এই তথ্যটি যাচাই করার সাহস পাননি। তবে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আল্লাহ এতটা নিষ্ঠুর হবেন না এবং ‘যার সঙ্গে মায়ের পেট ভাগ করেছি, জীবনের প্রতিটি অধ্যায় ভাগ করেছি,’ অন্তত একবার হলেও মৃত্যুর পর তার সঙ্গে মুগ্ধর দেখা করাবেন।

দেখা হলে তিনি মুগ্ধকে বলতে চান, ‘তুমি তো একটা নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়ে দিলে, কিন্তু আমি তোমার স্বপ্নের বাংলাদেশের জন্য কাজ করতে গিয়ে দেখেছি, কীভাবে মানুষ তোমার অস্তিত্বকেই বিলীন করে দিতে চেয়েছে।’

স্নিগ্ধ তার অনুভূতি প্রকাশ করে বলেন, তিনি যতটুকু জানেন, একটি কবরের উপর এক বছর পর আরেকটি কবর দেওয়া যায়। তাই তিনি বলেন, ‘স্নিগ্ধ আর মুগ্ধ একজনই; আমরা জন্মেছি একসঙ্গে, আর আল্লাহ নসিবে রাখলে আমার মৃত্যুর পর আমাকেও যেন মুগ্ধর কবরেই শায়িত করা হয়।’

তিনি দেশের সকল ‘মুগ্ধদের’ শুভ জন্মদিন জানিয়েছেন, যারা মুগ্ধদের স্বপ্নের বাংলাদেশ গড়ার মিশন মনে–প্রাণে ধারণ করে এগিয়ে চলছে।


সোশ্যাল মিডিয়া

রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা,পাবলিকস আর সাফাররিং,ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায় মাননীয় স্পিকার

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।” তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু […]

নিউজ ডেস্ক

১৮ জুন ২০২৬, ১১:৫৯

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।”

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাধারণ মানুষের দুর্ভোগের সরল ও বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন। বক্তব্যে তিনি বর্ষা মৌসুমে কাদাময় ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়া

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ওই পোস্টে […]

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২২:৪১

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ওই পোস্টে লেখক আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে দলটির পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগেই এমন পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন বলে তার দাবি।

সোশ্যাল মিডিয়া

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি। শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’ শেয়ার […]

‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা’: নুরের পোস্টে আমিরের ‘সহমত’

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ আগস্ট ২০২৬, ০৯:৪১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের একটি পুরোনো পোস্ট শেয়ার করেছেন মুফতি আমির হামজা।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে নুরুল হক নুরের ওই পোস্টটি শেয়ার করেন তিনি।

শেয়ার করা পোস্টে নুর লিখেছেন, ‘সুযোগ-সুবিধার জন্য দল পরিবর্তনকারীরা রাজনৈতিক পতিতা! যারা পতিতার মতো টাকা/সুযোগ-সুবিধায় বিক্রি হয়, এদের থেকে ভালো কিছু পাওয়ার আছে?’

শেয়ার করা পোস্টটি দেখা যায়, নুরুল হক নুরের ওই পোস্টটি ২০২৫ সালের ১৩ জুলাই প্রকাশ করা হয়েছিল। পরে মুফতি আমির হামজা সেটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেন।

নুরুল হক নুরের পোস্ট শেয়ার আমির হামজা লেখেন ‘সহমত’।