মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

দুই কৌশলে জামায়াত, চমক দেখাতে চান তরুণ প্রার্থীরা

বর্তমান রাজনৈতিক সমীকরণে বিএনপির বিকল্প প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের জায়গা শক্ত করতে চাইছে জামায়াতে ইসলামী। ৫ আগস্টের পর থেকেই দলটি একইসঙ্গে আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে। সংবিধানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির ভিত্তিতে ভোট আয়োজনের দাবি তুলছে দলটি। এ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করার পাশাপাশি একাধিকবার কঠোর অবস্থানের কথাও জানিয়েছে জামায়াতের শীর্ষ নেতারা। প্রকাশ্যে শক্ত ভাষায় […]

দুই কৌশলে জামায়াত, চমক দেখাতে চান তরুণ প্রার্থীরা

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

২৭ আগস্ট ২০২৫, ১৭:০০

বর্তমান রাজনৈতিক সমীকরণে বিএনপির বিকল্প প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের জায়গা শক্ত করতে চাইছে জামায়াতে ইসলামী।

৫ আগস্টের পর থেকেই দলটি একইসঙ্গে আন্দোলন এবং নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে।

সংবিধানে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির ভিত্তিতে ভোট আয়োজনের দাবি তুলছে দলটি। এ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করার পাশাপাশি একাধিকবার কঠোর অবস্থানের কথাও জানিয়েছে জামায়াতের শীর্ষ নেতারা।

প্রকাশ্যে শক্ত ভাষায় নির্বাচন বর্জনের হুমকি দিলেও অভ্যন্তরীণ প্রস্তুতিতে দলটি যে বেশ এগিয়ে আছে, তার প্রমাণ মিলছে।

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াত ইতোমধ্যে প্রায় ২৯০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।

এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ নেতা এবার ভোটের ময়দানে নামতে যাচ্ছেন। দলীয় সূত্র বলছে, এসব নবীন প্রার্থীই ভোটারদের জন্য বড় ধরনের ‘চমক’ হতে পারেন।

তরুণদের এগিয়ে আনা : ত্রিশোর্ধ্ব অনেক প্রার্থীই একসময় ছাত্রশিবিরের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন। কেউ কেউ আবার রাজনৈতিক পরিবার থেকে উঠে এসেছেন—যেখানে তাদের বাবা আন্দোলন-সংগ্রামে শহীদ হয়েছেন কিংবা দীর্ঘ সময় কারাভোগ করেছেন।

জামায়াতের প্রাথমিক তালিকা ঘেঁটে দেখা যায়, অন্তত ৫০ জন তরুণকে ইতোমধ্যে সবুজ সংকেত দেওয়া হয়েছে। নির্বাচনি তফসিল ঘোষণার পর কিছু পরিবর্তন হতে পারে, তবে বেশির ভাগ নবীন মুখ মাঠে সক্রিয় রয়েছেন।

আলোচনায় শীর্ষে যারা : মাসুদ সাঈদী – সাবেক চেয়ারম্যান, সম্ভাব্য প্রার্থী পিরোজপুর-১। শামীম সাঈদী – পিরোজপুর-২ আসনে আলোচনায়। ড. শফিকুল ইসলাম মাসুদ – সাবেক ছাত্রশিবির সভাপতি, বর্তমানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি; প্রতিদ্বন্দ্বিতা করবেন পটুয়াখালী-২ আসনে। ব্যারিস্টার আহমেদ বিন কাসেম আরমান – আলোচিত মীর কাসেম আলীর ছেলে, সম্ভাব্য প্রার্থী ঢাকা-১৪ আসনে। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন – সাবেক আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে; প্রার্থী পাবনা-১ আসনে। মোহাম্মদ সেলিম উদ্দিন – ঢাকা মহানগর উত্তরের আমীর; সম্ভাব্য প্রার্থী সিলেট-৬ আসনে।

ড. রেজাউল করিম, ডা. ফখরুদ্দিন মানিক, ড. মোবারক হোসেন, ব্যারিস্টার মাহবুব সালেহী, দেলাওয়ার হোসেন, ইয়াসিন আরাফাত – প্রত্যেকেই সাবেক ছাত্রশিবির সভাপতি; বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট আতিকুর রহমান – সাবেক ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি, সম্ভাব্য প্রার্থী ঢাকা-১১। শিশির মনির, আতাউর রহমান সরকার, ইকবাল হোসাইন, রফিকুল ইসলাম মৃধা, সালাউদ্দিন আইয়ুবী, আনোয়ারুল ইসলাম রাজু – তরুণ প্রার্থীদের তালিকায় রয়েছেন আরও অনেকে।

নির্বাচন ঘিরে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত জামায়াতের নেতাকর্মীরা প্রচারণায় নেমেছেন। সম্ভাব্য প্রার্থীরা এলাকায় গণসংযোগ, সভা-সমাবেশ ও নানা প্রতিশ্রুতির মাধ্যমে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। একইসঙ্গে বিগত সরকারের সময়ে দলের ওপর চালানো দমন-পীড়নের বিষয়টিও জনগণের কাছে তুলে ধরা হচ্ছে।

সব মিলিয়ে, আসন্ন সংসদ নির্বাচনে তরুণ প্রার্থীদের সামনে রেখে বড় ধরনের চমক দেখাতে চায় জামায়াতে ইসলামী।

একদিকে নির্বাচনি মাঠে নবীন নেতৃত্বকে তুলে ধরা, অন্যদিকে জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান সুদৃঢ় করা—এই দুই কৌশল নিয়েই এগোচ্ছে দলটি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫০৫

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫০৫

রাজনীতি

‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে’: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন […]

নিউজ ডেস্ক

২৫ মে ২০২৬, ২০:১২

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন ইঙ্গিত করে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমাদের মানুষজনের স্মৃতি শক্তি এতো দীর্ঘ না। আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

টেলিভিশনে দেয়া ওই সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন, সাত সদস্যের “কিচেন কেবিনেট” অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো। তিনি জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তবে, তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানতো না- দাবি করেন তৌহিদ হোসেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে থেকে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৮৩

রাজনীতি

“ওসব কিছুই চাই না, আমি বড় ক্লান্ত, একেবারে অবসর চাই- শুধু ঘুমাবো” : মির্জা ফখরুল

“আমি বড় ক্লান্ত… আমার এখন অবসর দরকার।” চব্বিশের ৫ আগস্ট-পূর্ববর্তী ১৭ বছর অগ্নিগর্ভ বাংলাদেশে সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে এমন উচ্চারণ শুনে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। রাজনীতির উত্তাল ময়দানে দীর্ঘদিনের দৃঢ় ও সংযত এই নেতার কণ্ঠে ক্লান্তির এমন স্বীকারোক্তি শুধু ব্যক্তিগত অনুভূতি নয়; বরং রাজনৈতিক মহলেও নতুন প্রশ্নের জন্ম […]

নিউজ ডেস্ক

০১ জুন ২০২৬, ২০:০৬

“আমি বড় ক্লান্ত… আমার এখন অবসর দরকার।”

চব্বিশের ৫ আগস্ট-পূর্ববর্তী ১৭ বছর অগ্নিগর্ভ বাংলাদেশে সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে এমন উচ্চারণ শুনে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। রাজনীতির উত্তাল ময়দানে দীর্ঘদিনের দৃঢ় ও সংযত এই নেতার কণ্ঠে ক্লান্তির এমন স্বীকারোক্তি শুধু ব্যক্তিগত অনুভূতি নয়; বরং রাজনৈতিক মহলেও নতুন প্রশ্নের জন্ম দিতে পারে।

গত ২৩ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়েছিলাম তাঁর সঙ্গে দেখা করতে। বাইরে ছিল মানুষের ভিড়। প্রায় নিশ্চিত হয়েই ফিরে আসছিলাম—আজ আর দেখা হবে না। ঠিক তখনই তাঁর দীর্ঘদিনের সহকারী কৃষিবিদ ইউনুস আলী ডাক দিলেন।

মন্ত্রীর কক্ষে ঢুকেই চোখে পড়ল ভিন্ন এক মির্জা ফখরুলকে। রাজনীতির কঠিন বাস্তবতার সঙ্গে লড়াইয়ে অভ্যস্ত মানুষটিকে সেদিন অস্বাভাবিক ক্লান্ত লাগছিল। চোখে ঘুমঘুম ভাব, মুখে অবসাদের রেখা।

অন্যদের বিদায় দেওয়ার পর বললাম, “আমার কোনো তদবির নেই, অনেক দিন দেখা হয় না—তাই শুধু সাক্ষাৎ করতে এলাম।”

শরীরের খোঁজ নিতেই তিনি ধীরে উত্তর দিলেন—

“আমি বড় ক্লান্ত… আমার এখন অবসর দরকার।”

কথাটি শুনে কিছুটা বিস্মিত হয়েই বললাম, “দেশের মানুষ আপনাকে এই মন্ত্রণালয়ের পর বঙ্গভবনে দেখতে চায়।”

তিনি হালকা হাসলেন। তারপর বললেন—

“ওসব কিছুই চাই না। একেবারে অবসর চাই… শুধু ঘুমাবো।”

এই কয়েকটি বাক্য যেন দীর্ঘ রাজনৈতিক জীবনের এক অনুচ্চারিত ক্লান্তির ভাষা হয়ে উঠেছিল।

এরপর কথোপকথন গড়ায় স্মৃতির ভেতর। ২০০৮ সালে লন্ডন থেকে ফেরার পর প্রথম কোনো সাংবাদিক হিসেবে আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি।

তার কিছুদিন পর কাউন্সিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে তাঁর উত্থান ঘটে। স্মৃতিচারণে উঠে আসে বেগম খালেদা জিয়া, প্রয়াত সাদেক হোসেন খোকা ও ইশরাক হোসেন প্রসঙ্গও।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫০৫