নেত্রকোনা প্রতিনিধি :
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আগামী শিক্ষাবর্ষের সব বই জানুয়ারির প্রথমে দিকে তুলে দেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এ লক্ষ্যে বইয়ের টেন্ডার চলতেছে।
সোমবার দুপুরে সদর উপজেলার বায়রাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে উপদেষ্টা জেলার কেন্দুয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা ফজলে এলাহী, ময়মনসিংহ প্রাথমিক শিক্ষা উপ পরিচালক মো. জালাল উদ্দিন , সহকারী পরিচালক তাহমিনা খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিদর্শন নিয়ে প্রশ্নের জবাব উপদেষ্টা বিধান রঞ্জন শিক্ষার্থীদের উপস্থিতি ব্যাপারে সন্তোষ জানিয়ে বলেন, শিক্ষকদের পারফরমেন্স খুব ভাল না হলেও মোটামুটি ভাল।
হাওরাঞ্চলে বর্ষা মৌসুমে বিদ্যালয় গুলোতে শিক্ষার্থী উপস্থিতি কম থাকা বিষয়ে তিনি বলেন, উপজেলা, জেলা প্রশাসনের সহযোগিতায় অভিভাবকদের নিয়ে স্থানীয়ভাবে ম্যানেজ করার নির্দেশ দেয়া হয়েছে।
পরে তিনি শহরের সাতপাই এলাকায় প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দেন।