বুধবার, ০১ জুলাই ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

নির্যাতিত শিক্ষক থেকে ক্ষমতায় এসে সহিংস হয়ে উঠছেন পবিপ্রবির ড. সাইফুল

একটা সময় প্রশাসনের রোষনলে পড়ে হারিয়েছেন চাকরি। দীর্ঘ ১০ বছর পর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের সুবাদে চাকরি ফিরে পেয়েছেন। সাথে ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন ৯৫ লক্ষ টাকা। হয়েছেন সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক। অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেয়েছেন ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টার পদবী। পেয়েছেন বিএনসিসির মত গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব। এতকিছুর পরও সন্তুষ্ট নন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক […]

প্রতিনিধি ডেস্ক

১০ আগস্ট ২০২৫, ১৯:০১

একটা সময় প্রশাসনের রোষনলে পড়ে হারিয়েছেন চাকরি। দীর্ঘ ১০ বছর পর ছাত্রজনতার গণঅভ্যুত্থানের সুবাদে চাকরি ফিরে পেয়েছেন। সাথে ক্ষতিপূরণ হিসেবে পেয়েছেন ৯৫ লক্ষ টাকা। হয়েছেন সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক।

অতিরিক্ত দায়িত্ব হিসেবে পেয়েছেন ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টার পদবী। পেয়েছেন বিএনসিসির মত গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব। এতকিছুর পরও সন্তুষ্ট নন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম।

সাম্প্রতিক তার আচরণবিধি ও স্বেচ্ছাচারিতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। একাডেমিক কাজে মনোনিবেশের পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতি হতে শুরু করে প্রশাসনিক চেয়ার সবকিছু নিয়ন্ত্রণ করতে চান একাই।

প্রয়োজনে ব্যবহার করেন গত ফ্যাসিবাদী আমলে মাজলুম থাকার গল্প। সামনে আনেন বিএনপিপন্থি শিক্ষক ও বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এবং পবিপ্রবি ইউট্যাবের সাংগঠনিক সম্পাদক এর মত বড় রাজনৈতিক পরিচয়।

সহিংসতা ছড়িয়ে করতে চান আধিপত্য বিস্তার। অর্জন করতে চান ছাত্র বিষয়ক উপদেষ্টার মত গুরুত্বপূর্ণ পদবী। ক্রমান্বয়ে আরো অনেক কিছু।

সাম্প্রতিক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় ইকোনমিক্স এন্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক ড. মো: সুজাহাঙ্গির কবির সরকারকে।

এতে নাখোশ হয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠে ড. এবিএম সাইফুল ইসলামের বিরুদ্ধে।

অনুসন্ধানে জানা যায়, আগের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর জিল্লুর রহমানের মৃত্যুর পর থেকে এ পদ ভাগিয়ে নেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করে গেছেন এবিএম সাইফুল। কার্যালয়ে তালা লাগানোর কথা স্বীকার করে সহযোগী অধ্যাপক সাইফুল বলেন,

“ড. জিল্লুর রহমানের মৃত্যুর পর আমি নিজ উদ্যোগে নিজস্ব একটি তালা পরিচালকের কক্ষে লাগিয়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো ইনভেন্টরি কমিটি গঠন করে, আমি কেবল ওই কমিটির কাছেই চাবি হস্তান্তর করব।”

গত ৪ঠা আগস্ট রেজিস্ট্রার প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে প্রফেসর ড. মো: সুজাহাঙ্গির কবির সরকারকে ছাত্র বিষয়ক উপদেষ্টা করলে এতে আরো সহিংস হয়ে উঠেন সহযোগী অধ্যাপক এবিএম সাইফুল।

প্রশাসন জামাতিকরণ করা হচ্ছে বলে দাবি তুলে গত ৬ই আগস্ট পদত্যাগ করেন ছাত্র বিষয়ক উপ-উপদেষ্টার পদ থেকে। সামনে আনেন গত ফ্যাসিবাদী আমলে জুলুমের শিকার হওয়ার গল্প।

একই সাথে রাজনৈতিক পরিচয়েও এ পদবি তিনি প্রাপ্য বলে দাবি করেন।

অনুসন্ধানে দেখা যায়, অধ্যাপক সুজাহাঙ্গীর গ্রেড-২-এর অধ্যাপক এবং দেশের বাইরে থেকে পিএইচডি, পোস্ট-ডক ডিগ্রিধারী। অপরদিকে সহযোগী অধ্যাপক সাইফুল গ্রেড-৪-এর সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ থেকে পিএইচডি ডিগ্রিধারী।

সাম্প্রতিক এক ভিডিও বার্তায় তিনি জানান, “প্রশাসন জামাতীকরণ করার প্রতিবাদে আমি পদত্যাগ করেছি। জামাতের শিক্ষকদের নীতি আদর্শের সাথে ছাত্র বিষয়ক উপদেষ্টার দপ্তর যায় না।”

জামাতীকরণের অভিযোগ অনুসন্ধান করে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মোট বড় ২৮টি পদের ২৩টিতে বিএনপি পন্থী এবং ৫টিতে জামাত পন্থী শিক্ষকরা দায়িত্ব পালন করছেন।

শুধুমাত্র নিজের হীন স্বার্থ চরিতার্থের লক্ষ্যে এমন অভিযোগ তুলেছেন বলে দাবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কাজী রফিকুল ইসলামের।

ইতিপূর্বে এবিএম সাইফুল জামাত পন্থী শিক্ষক, সাবেক ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জিল্লুর রহমানের নেতৃত্বে ছাত্র বিষয়ক উপদেষ্টার দপ্তরে স্বাচ্ছন্দে দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়।

তার এমন সহিংস আচরণে বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনেকের মতে নিজের পদ লালসায় শিক্ষকদের মধ্যে বিভাজন তৈরি করে শিক্ষার মান ও বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট করছেন প্রফেসর এবিএম সাইফুল ইসলাম। তার এমন আচরণে বিএনপি পন্থী অনেক শিক্ষকরাও বিব্রত।

এমনকি ফেসবুকে অন্য বিএনপিপন্থী শিক্ষকদের ও জামাত ট্যাগ দেওয়ার ছবিও অনুসন্ধানে উঠে এসেছে। এছাড়া গত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ক্যাম্পাসে আসেন তিনি, এই ৩৬৫ দিনে তিনি শুধুমাত্র ২৩-২৪ সেশনের একটি কোর্সে কোর্স টিচার হিসেবে ছিলেন।

অভিযোগ রয়েছে, সেই কোর্সেও মাত্র ২ টি ক্লাস নিয়েছেন। যা কিনা শিক্ষকতা পেশার জন্য চরম অবমাননাকর।

বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান বলেন, “এটা তার ব্যক্তিগত অভিমত হতে পারে। আমরা জামাত-বিএনপি পন্থী শিক্ষকরা একসাথে কাজ করছি। গণভ্যুত্থানের পর থেকে আমরা ঐক্য ধরে রাখার বিষয়ে অনড়।”

বিএনপি পন্থী শিক্ষকদের সংগঠন ইউট্যাব পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি প্রফেসর ড. মামুন অর রশিদ বলেন, “আমাদের শিক্ষকদের মধ্যে কোনো বিভাজন হবে না। আমরা (জামাত+বিএনপি পন্থী) একসাথে আছি।”

কৃষি অনুষদের শিক্ষার্থী হুসাইন আল মামুন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর শিক্ষকদের এমন দখলদারি মনোভাব আমাদের ভাবাচ্ছে। শিক্ষা ও গবেষণার অগ্রগতির দিকে লক্ষ্য না রেখে পদ দখলের প্রতিযোগিতা দুঃখজনক।”

সাবেক শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, “জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে এমন আগ্রাসন চরম হতাশাজনক।শিক্ষকদের দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় আমলে না এনে তাঁদের শিক্ষাগত যোগ্যতা, গবেষণা এবং দক্ষতাকে প্রাধান্য দেওয়া উচিত।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “আমি রাজনৈতিক পরিচয়ের চেয়ে যোগ্যতাকে প্রাধান্য দিয়ে শিক্ষকদের পদায়ন করেছি। কারো স্বার্থচরিতার্থের লক্ষ্যে এমন হীন কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, সে যদি এমন কর্মকাণ্ড অব্যাহত রাখে তবে সরকারি বিধি অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।”

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে। বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে […]

নিউজ ডেস্ক

০২ মে ২০২৬, ১৬:০০

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে।

বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই সময়সূচি পিছিয়ে যায়। এতে উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে দীর্ঘ বিরতি তৈরি হয়, যা অনেক শিক্ষার্থীর পড়াশোনার ধারাবাহিকতায় প্রভাব ফেলে। এসব সমস্যা মাথায় রেখেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই যদি সব পরীক্ষা সম্পন্ন করা যায়, তাহলে সিলেবাস, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষা নির্ধারিত সময়েই শেষ করা সম্ভব হবে। ফলে শিক্ষার্থীরা জানুয়ারিতেই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে পারবে এবং দুই বছরের মধ্যেই নির্ধারিত পাঠক্রম শেষ করতে পারবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর মাসকে পুরোপুরি পরীক্ষার জন্য নির্ধারণ করা হবে। এ সময়ের মধ্যে বোর্ডগুলোকে পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

তিনি আরও জানান, লক্ষ্য হচ্ছে—শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করে কোনো সেশনজট ছাড়াই উচ্চশিক্ষায় যেতে পারবে। কারিকুলাম সংস্কারের কাজ চলছে এবং সবকিছু প্রস্তুত থাকলে ২০২৭ সাল থেকেই এটি কার্যকর করা হতে পারে।

তবে নতুন সময়সূচি বাস্তবায়ন নির্ভর করবে নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করার ওপর। শিক্ষামন্ত্রী বলেন, আগে পরিকল্পনা ঠিক করা জরুরি—অ্যাকাডেমিক বছর ডিসেম্বরেই শেষ করতে হবে এবং সে অনুযায়ী পুরো শিক্ষা কার্যক্রম সাজাতে হবে।

এদিকে শিক্ষাবিদদের মতে, দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি বাস্তবসম্মত নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা প্রয়োজন।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ মে ২০২৬, ২৩:০১

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি এবং বাংলালিংকের ইন্টার্ন (এইচআর) নোমান কিবরিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।

সেমিনারে অংশগ্রহণকারীদের কেস সমাধানের কৌশল, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং কাঠামোবদ্ধ বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শিহাব সারওয়ার বলেন, ‘বর্তমান সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। সেই পথে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যেই আমরা সেমিনারটি আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আশা করছি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থীঅংশ নেন।