পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে বাংলাদেশে আর কোনো স্থানীয় নেতার জন্ম হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রংপুরে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুরের আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচির উদ্বোধনে তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দলই এমপি বেছে নেবে।
জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না। এতে স্থানীয় নেতৃত্বের বিকাশ বন্ধ হয়ে যাবে এবং আরও বেশি স্বৈরশাসক তৈরি হবে।” তিনি বলেন, “জুলাই-আগস্টে যে রক্তাক্ত আন্দোলন হয়েছে, ১৪শ মানুষ জীবন দিয়েছে। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজরা প্রাণ দিয়েছে। বিগত ১৬ বছর আমরা দুর্বিসহ ফ্যাসিবাদে কেটেছি।
কেউ রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারেনি, সন্তানকে নিয়ে নিরাপদে থাকতে পারেনি, কখন কে গুম হবে, কার লাশ নদীর পাড়ে পাওয়া যাবে তার নিশ্চয়তা ছিল না।” রিজভী বলেন, “শেখ হাসিনার কড়াল গ্রাস থেকে কেউ রেহাই পায়নি। এ অঞ্চলের গর্ব আবু সাঈদ বুকের বোতাম খুলে ঘাতকের সামনে দাঁড়িয়েছিল গণতন্ত্রের জন্য।
আমরা কি তাদের রক্তদানের কথা ভুলে যাব? মতভেদ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতান্ত্রিক শক্তির ঐক্য না হলে ফ্যাসিবাদ আবার ফিরে আসবে।” তিনি বলেন, “গুম কমিশনের রিপোর্ট পড়লে লোম খাড়া হয়ে যায়—কীভাবে তুলে নিয়ে হাত-পায়ের নখ উপড়ে নির্যাতন করেছে, মায়ের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে গেছে। এ রক্তপিপাসুরা কি আবার রাজনীতি করবে? দেশের ভবিষ্যৎ আর সন্তানদের জন্য আমাদের ঐক্য দরকার।” এসময় রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব