পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ৯ নং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালনের জন্য প্রশাসক নিয়োগ পেলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আকরামুজ্জামান।
গত ২০ জুন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন কর্তৃক অফিস আদেশে বলা হয় ” স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন
ও সমবায় মন্ত্রণালয়ের ১৯ আগস্ট২০২৪ তারিখের ৪৬.০০.০০০০,০০০,০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ এবং ২২ ডিসেম্বর, ২০২৪ তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৯৯৩ নম্বর স্মারকের পরিপত্র মোতাবেক পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত অতিরিক্ত কৃষি অফিসার
মো. আকরামুজ্জামান, গলাচিপা, পটুয়াখালী কে প্রশাসক হিসেবে ৯নং কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।”
উল্লেখ্য, ৯নং কলাগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান স্বৈরাচারী আওয়ামী লীগ নেতা মাইনুল শিকদার অপারেশন ‘ডেভিল হান্ট’ এ গ্রেপ্তার হওয়ায় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদ শূন্য হয়ে যায়।