বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

খেলা

হামজাদের অন্যরকম এক ঈদ উদযাপন

এবারের ঈদুল আজহা বাংলাদেশ ফুটবল দলের সদস্যদের জন্য একটু আলাদা। তবে তার চেয়েও বেশি আলাদা হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলামদের জন্য। জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথম ঈদুল আজহা, সেটা আবার তাকে পালন করতে হচ্ছে দলের সঙ্গেই। বাংলাদেশের এই স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ের ঈদুল আজহা একসঙ্গে উদযাপন করার অভিজ্ঞতা আছে। ২০২৩ সালে খেলতে বাংলাদেশ যখন ছিল ভারতে, […]

হামজাদের অন্যরকম এক ঈদ উদযাপন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ জুন ২০২৫, ১২:০৬

এবারের ঈদুল আজহা বাংলাদেশ ফুটবল দলের সদস্যদের জন্য একটু আলাদা। তবে তার চেয়েও বেশি আলাদা হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলামদের জন্য। জাতীয় দলে ডাক পাওয়ার পর প্রথম ঈদুল আজহা, সেটা আবার তাকে পালন করতে হচ্ছে দলের সঙ্গেই।

বাংলাদেশের এই স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ের ঈদুল আজহা একসঙ্গে উদযাপন করার অভিজ্ঞতা আছে। ২০২৩ সালে খেলতে বাংলাদেশ যখন ছিল ভারতে, তার মাঝেই এসেছিল ঈদুল আজহা। তখন দলের সবাই একসঙ্গে ঈদ উদযাপন করেছিলেন।

তবে এবারের প্রেক্ষাপটটা আলাদা। আগের বার বিদেশের মাটিতে ঈদের নামাজ পড়েছেন, ঈদ উদযাপন করেছেন। তবে এবার দেশের মাটিতে থেকেও পরিবার পরিজনদের সঙ্গে ঈদ করা হচ্ছে না খেলোয়াড়দের।

এদিকে হামজা চৌধুরীর জন্য দিনটা ‘স্পেশাল’। ঈদুল ফিতরে তিনি ফিলিস্তিনের পতাকা অঙ্কিত এক ব্রেসলেট পরে নামাজে গিয়েছিলেন। সেই তিনি এবার দলের সঙ্গে নামাজ আদায় করছেন। একই রকম স্পেশাল ফাহামেদুলেরও। ঈদের নামাজে যাওয়ার আগে পরে দুজনের অভিব্যক্তিই বলে দিচ্ছিল এবারের ঈদটা তাদের জন্য আসলেই বিশেষ কিছু।

ঈদের দিনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একটি ভিডিওতে দেখা যায় টিম হোটেল থেকে পুরো দল একসঙ্গে নামাজ আদায় করতে গিয়েছিলেন। দলের খেলোয়াড় থেকে শুরু করে বাকি সব সদস্যের গায়েই ছিল একই রকম পোশাক। সবার পরনে ছিল সাদা পাঞ্জাবি, সাদা পাজামা।

টিম হোটেল থেকে বেরিয়ে রাস্তায় নামতেই ভক্তরা ভীড় করেন হামজাদের ঘিরে। একই দৃশ্যের দেখা মিলেছে নামাজ শেষেও। তাদের ঘিরে সেলফি শিকারীদের ভীড় ছিল চোখে পড়ার মতো।

ভুটান ম্যাচ শেষে বাংলাদেশ অনুশীলনে নেমে পড়েছে গতকালই। ঢাকা জাতীয় স্টেডিয়ামে পুরো দল অনুশীলন করেছে গতকাল সন্ধ্যায়। ঈদের দিনেও এই সূচিতে ব্যাঘাত ঘটবে না। বাংলাদেশ দল আজ বিকেলে অনুশীলনে নামবে বলেই জানা গেছে।

ভুটানের বিপক্ষে ২-০ গোলে দারুণ জয়ের পর বাংলাদেশ এখন দারুণ নির্ভার। যদিও দলের বড় পরীক্ষাটা হবে আগামী ১০ জুন। সেদিন বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইপর্বে খেলবে সিঙ্গাপুরের বিপক্ষে।

খেলা

পূবাইলে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ম্যাচে জয় আর্জেন্টিনার

গাজীপুরের পূবাইলে স্থানীয় আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

নিউজ ডেস্ক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩

মো. আতেফ ভূঁইয়া, গাজীপুর সদর প্রতিনিধি

গাজীপুর মহানগরের পূবাইলে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের স্থানীয় সমর্থকদের নিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ব্রাজিল সমর্থক দলকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা সমর্থক দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পূবাইল থানার মাজুখান পশ্চিমপাড়া এলাকার মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকদের উদ্যোগে আয়োজিত খেলাকে কেন্দ্র করে মাঠ ও আশপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবাইল থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মো. মনসুর আলী। মাজুখান সততা বেকারির স্বত্বাধিকারী মো. আজহার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সদস্য মো. শাহিন সিকদার।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক ফয়সাল ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক আবু সাঈদ চৌধুরী ও প্রচার সম্পাদক আসিফ রায়হান। এ ছাড়া মাজুখান বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সহসভাপতি মো. রফিক মিয়া উপস্থিত ছিলেন।

ম্যাচে ধারাভাষ্য ও উপস্থাপনার দায়িত্ব পালন করেন আব্দুল্লাহ আল-হাতেম। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের কোষাধ্যক্ষ মো. জাহিদ হাসান প্রভাস। ব্যবস্থাপনায় ছিলেন ৪০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. মুন্না খান সাব্বির।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. মনসুর আলী বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত করা প্রয়োজন। খেলাধুলা মানুষের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন শক্তিশালী করে।

আয়োজকদের ভাষ্য, স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করা এবং আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে সৌহার্দ্য বাড়ানোর উদ্দেশ্যে এ প্রীতি ম্যাচ আয়োজন করা হয়।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল পূবাইল সাংবাদিক ক্লাব।