আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় ৩টি চুনা তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সোমবার (২৬মে) সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার বাউশিয়া ইউনিয়নের বাউশিয়া মধ্যমকান্দি, মানাবে পার্কের বিপরীত পাশে ও বালুয়াকান্দি ইউনিয়নে বালুয়াকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুন্সিগঞ্জ জেলা সহকারী কমিশনার বায়েজীদ সরদার।
এ সময় তিতাস গ্যাস সোনারগাঁ শাখার ব্যবস্থাপক সুরজিত সাহা এবং পুলিশ প্রশাসনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ সরদার বলেন, অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কারখানাগুলো।
তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান আমাদের চলমান থাকবে। যারা ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।