সেনাবাহিনী ও র্যাব-২ এর একটি বিশেষ যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয় রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকায়। অভিযানে ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন:
১) মোঃ আবুল খায়ের (৩০), ২) মোঃ শান্ত (১৮), ৩) মোঃ রাসেল হাওলাদার (৩০), ৪) খাজা মোঃ প্রিন্স (২২), ৫) মোঃ জাকির হোসেন (২১), ৬) মোঃ নিরব আলী (১৮), ৭) মোঃ মজিবর (৫০), ৮) শ্রী রিংকু রাজবংশী (৩৯),
৯) মোঃ জাহাঙ্গীর হোসেন (২৭), ১০) মোঃ সাইদ হোসেন (২১), ১১) মোঃ বাবু (২৫), ১২) মোঃ সজিব (২৭)।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে, মোহাম্মদপুর ও হাজারীবাগ থানাধীন এলাকায় কিছু মাদক ব্যবসায়ী নিজ হেফাজতে মাদকদ্রব্য রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয় এবং গত ১৯ মে ২০২৫ তারিখ রাতে যৌথভাবে সেনাবাহিনী ও র্যাব-২ উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাদের আটক করা হয়।
আটককৃতদের দেহ তল্লাশী করে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে তারা মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে।
র্যাব-২ জানায়, প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
খান আসিফ তপু
সিনিয়র সহকারী পুলিশ সুপার (র্যাব-২)