আমজাদ শিবলু নোয়াখালী, সেনবাগ
নোয়াখালীর সেনবাগ পৌরসভার উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ শনিবার দুপুরে অনুষ্ঠিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষাপদক ২০২৫ উপলক্ষে পুরস্কার বিতরণ এবং মা সমাবেশ। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশে মায়েদের অংশগ্রহণ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলী আজগরের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক নূর হোসাইন সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এসএফ গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং নারী উদ্যোক্তা সৈয়দা সাজেদা রশীদ শেলী। প্রধান বক্তা ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও মানবাধিকারকর্মী ব্যারিস্টার ফাহমিদা আক্তার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট আক্তার হোসেন মজুমদার, অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন পারভেজ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন বাবুল এবং সাবেক কাউন্সিলর সাখাওয়াত হোসেন। সবশেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের উৎসাহিত করেন। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সুশৃঙ্খল।