কাশ্মীর হামলা ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান দুদেশের সম্পর্ক বেশ উত্তপ্ত। জম্মু-কাশ্মীরসহ ভারতের সাথে পাকিস্তানের সবগুলো সীমান্তেই যুদ্ধাস্ত্র নিয়ে প্রস্তুত দুই দেশের সেনারা। সীমান্তে মাঝেমধ্যেই ঘটছে গোলাগুলির ঘটনাও।
এর মধ্যেই ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে হামলা চালাতে গিয়ে নিজ দেশের জনগণের বাড়িঘর ধ্বংস করে ফেলার মতো নেক্কারজনক কাজ করেছে। যা নিয়ে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে হচ্ছে ব্যাপক ট্রল।
যদিও হামলার বিষয়টিকে অসাবধানতাবশত দাবী করছে ভারতীয় বায়ু সেনা আইএএফ। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় গত শুক্রবার রাতে মধ্যপ্রদেশের শিবপুর জেলার মনোজ সাগর নামের এক ভারতীয়র বাড়িতে বিমান বাহিনীর জেট থেকে ভারী ধাতব বস্তু পড়ে।
আর এতে ধ্বংস হয়ে যায় এই ভারতীয়র বাড়ি। তবে বাড়িতে এসময় চারজন অবস্থান করলেও তাদের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে, আইএএফ বলেছে, বিমান থেকে একটি অ-বিস্ফোরক বায়বীয় স্টোরের অসাবধানতাবশত ড্রপের কারণে এমনটি হয়েছে। এভাবে নিজেদের দেশের জনগণের সম্পদ ক্ষতির জন্য দুঃখ প্রকাশও করেছে তারা। ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করেছে বলেও জানায় আইএএফ।
তবে, বিষয়টিকে কিছুতেই স্বাভাবিকভাবে নিচ্ছে না নেটিজেনরা। স্বয়ং ভারতীয়দের কাছেই এখন জোকারে পরিণত হয়েছে সেদেশের বিমান বাহিনী। রিংকু প্যাটেল নামের এক ভারতীয় সামাজিক মাধ্যমে লিখেছেন,
‘সিনেমার দৃশ্যে পাকিস্তানকে গুঁড়িয়ে দিলেও বাস্তবে আমাদের বায়ুসেনারা সেখান হামলা চালাতে ব্যর্থ হয়ে এখন নিজের দেশের জনগণের বাড়ির ওপরই হামলা চালাচ্ছে। কতটা অদক্ষ আর অযোগ্য লোক এসব? আর কথায় কথায় বলে পাকিস্তানকে হারিয়ে দেবে।’
ভারতীয় বিমানবাহিনীর এমন উদ্ভট কর্মকাণ্ড এটিই প্রথম নয়। এর আগেতো পাকিস্তানে সাহস দেখিয়ে হামলা চালাতে গিয়ে সেদেশের সেনাবাহিনীর কাছে গ্রেফতারও হয়েছিলো ভারতীয় বিমান বাহিনীর এক সদস্য। তবে এবার নিজ দেশে হামলা চালিয়ে এখন হাসির পাত্রে পরিণত হয়েছে ভারতীয় বিমান বাহিনী।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?