বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আলেমদের জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত তুরিনের নানা অপকর্মের ফিরিস্তি!

‘পাপ বাপকেও ছাড়ে না’ বাংলা ভাষার জনপ্রিয় এই প্রবাদের সাথে মিলে যায় ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর ও আলেমদের জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত তুরিন আফরোজের বর্তমান অবস্থা। ক্ষমতার কি দাম্ভিকতাই না ছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর সাবেক এই প্রসিকিউটরের। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে আলেমদের ওপর যে নারকীয় গণহত্যা চালিয়েছিলো ফ্যাসিস্ট হাসিনা তার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন […]

আলেমদের জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত তুরিনের নানা অপকর্মের ফিরিস্তি!

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ এপ্রিল ২০২৫, ২২:৩৮

‘পাপ বাপকেও ছাড়ে না’ বাংলা ভাষার জনপ্রিয় এই প্রবাদের সাথে মিলে যায় ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর ও আলেমদের জুডিশিয়াল কিলিংয়ের সাথে জড়িত তুরিন আফরোজের বর্তমান অবস্থা। ক্ষমতার কি দাম্ভিকতাই না ছিলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর সাবেক এই প্রসিকিউটরের।

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে আলেমদের ওপর যে নারকীয় গণহত্যা চালিয়েছিলো ফ্যাসিস্ট হাসিনা তার অন্যতম মাস্টারমাইন্ড ছিলেন তুরিন। বর্তমানে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে ৪ দিনের রিমান্ডে রয়েছেন স্বৈরাচারের এই দোসর।

আজ আপনাদের সামনে তুলে ধরবো আলেমদের গণহত্যাকারী তুরিনের বহুমুখি অপরাধ চিত্রের নানা আদ্যোপান্ত। ইসলাম বিরোধী তুরিন ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালনকালে যা করেছেন তা একজন মুসলমান হিসেবে ক্ষমার অযোগ্য চরম নির্লজ্জতাও বটে।

২০১৩ এর সেই শাপলা চত্বরের গণহত্যা থেকে শুরু করে জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা ও দেশবরণ্য আলেমদের কথিত রাজাকারের ট্যাগ লাগিয়ে ফাঁসিতে ঝুলিয়ে মারতে আওয়ামী লীগ সরকারকে প্রকাশ্যে সাহায্য করেছেন মুসলমান নমধারী এই নাস্তিক।

মনে আছে গণজাগরণ মঞ্চের কথা? যে মঞ্চ তৈরিই করা হয়েছিলো আলেম সমাজকে ধ্বংশ করার জন্য। কথিত রাজাকারের ট্যাগ দিয়ে এই মঞ্চ থেকেই স্লোগান উঠেছিলো আলেমদের ফাঁসিতে ঝোলানোর।

এই মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের সাথেও বেশ সখ্যতা ছিলো তুরিনের। শুধু তাই নয় ইমরানের সাথে সরাসরি নিজ বাসায় মদের আসর বসাতেন তুরিন এমন অভিযোগও পাওয়া যায়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সাথেও গোপন সম্পর্ক ছিলো তুরিনের। তুরিন-ইমরানের সেই গোপন মদের পার্টিতে যোগ দিতেন শাহরিয়ার কবির নিজেও।

শুধু এতটুকুই নয় ইমরান ও শাহরিয়ার কবিরের সাথে যৌনতায় মেতে উঠতেন তুরিন, এমন অভিযোগও সামনে এসেছে।

এই সেই তুরিন যে ১ হাজার মাদরাসা ও ১১৬ জন আলেমের বিরুদ্ধে ধর্মব্যবসায়ী ট্যাগ লাগিয়ে তালিকা প্রস্তুত করেছিলেন। এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালনকালে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মোজাহীদ ও গোলাম আজমের বিরুদ্ধে মামলা পরিচালনা করেছেন।

ইতিমধ্যে তুরিন ও সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ৫ই মে রাজধানীর মতিঝিল শাপলা চত্তর এলাকায় নিজেদের নেতাকর্মী ও পথচারীদের ওপর গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেছে হেফাজতে ইসলাম।

অভিযোগটি আমলে নিয়ে ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে প্রসিকিউশন।

অন্যদিকে কালা মানিকখ্যাত বিচারপতি মানিকের ঘনিষ্ট সহচর ছিলেন কট্টর ইসলাম বিদ্বেষী তুরিন। জানা যায়, প্রসিকিউটরের দায়িত্ব পালনকালে মানিকের সাথে মিলে কোটি কোটি টাকা ঘুষ গ্রহণের মাধ্যমে মূল রাজাকারদের বিরুদ্ধে কোন অভিযোগ তুলতেন না তিনি বরং ইসলামপন্থী আলেমরা ছিলো এই নাস্তিকের চক্ষশূূল।

তুরিন এতটায় ভয়ানক ছিলেন যে তার অপকর্মের বিরোধীতা করায় আপন মা এবং ভাই এর বিরুদ্ধেও মামলা করেছিলেন তিনি। শুধু তাই নয় এক পর্যায়ে মা ও ভাইকে বাসা থেকে বের করে দিয়ে ঠিকই আমোদ ফূর্তিতে ব্যস্ত থাকেন স্বৈরাচার হাসিনার এই দোসর।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫১

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১৭

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫১