শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

জাতীয়

ড. ইউনূসের মধ্যে শহিদ জিয়ার প্রতিচ্ছবি, বাংলাদেশকে ড. ইউনূসের চোখেই দেখতে হবে

ভবিষ্যতে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের চোখেই বাংলাদেশকে দেখতে হবে। বিশেষ করে যারা ভারতের চোখে বাংলাদেশকে দেখার কূটনৈতিক ভাষা প্রয়োগ করতে চান, তাদের জন্য একথাটি শতভাগ প্রযোজ্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রাজনীতিবিদ নন, কখনো রাজনীতি করেননি। তাই হয়তো কেউ কেউ রাজনীতির সীমানায় তাকে দেখতেও চান না। আবার নিজেকে সান্ত্বনা দিতে একটু আগ […]

ড. ইউনূসের মধ্যে শহিদ জিয়ার প্রতিচ্ছবি, বাংলাদেশকে ড. ইউনূসের চোখেই দেখতে হবে

ছবি : সংগৃহীত

নিউজ ডেস্ক

০৭ এপ্রিল ২০২৫, ১২:০৫

ভবিষ্যতে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের চোখেই বাংলাদেশকে দেখতে হবে। বিশেষ করে যারা ভারতের চোখে বাংলাদেশকে দেখার কূটনৈতিক ভাষা প্রয়োগ করতে চান, তাদের জন্য একথাটি শতভাগ প্রযোজ্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রাজনীতিবিদ নন, কখনো রাজনীতি করেননি।

তাই হয়তো কেউ কেউ রাজনীতির সীমানায় তাকে দেখতেও চান না। আবার নিজেকে সান্ত্বনা দিতে একটু আগ বাড়িয়ে বলতে চান, রাষ্ট্রপরিচালনায় ড. ইউনূস পুরোপুরি ব্যর্থ। তাদের জন্য ব্যক্তিগতভাবে আমার বড় আফসোস হয়। আমি তাদের ‘আফসোস লীগ’ বলে নিন্দামন্দ অবশ্যই করব না।

তবে এতটুকু বলব-প্রফেসর ইউনূস ইতোমধ্যে বিশ্বপরিমণ্ডল এবং আঞ্চলিক ভূরাজনীতির যেসব ট্রাম্প কার্ড খেলেছেন, তাতে বাজিমাত করেছেন বললে কম বলা হবে।

আপনাদের মতো হয়তো দুর্নীতি আর অর্থ পাচারে ম্যাজিক দেখাতে পারেননি, কিন্তু জনস্বার্থ বিবেচনায় প্রকৃত সমস্যা চিহ্নিত করে দেশ ও দেশের বাইরে যেভাবে দৃঢ়তার সঙ্গে মাথা উঁচু করে ভূমিকা রাখছেন তা সাধারণ মানুষ মনে রাখবে বহুকাল।

অনেকেই বলছেন, ড. ইউনূসের মধ্যে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিচ্ছবি ভেসে উঠছে। সত্যিকারার্থে জিয়াউর রহমানের শাসনামলে দেশ যেভাবে জাতীয়তাবাদের চেতনায় স্বনির্ভর বাংলাদেশ গড়ার দুর্বার স্বপ্নে সামনে এগিয়ে যাচ্ছিল, ঠিক সেই পদধ্বনি যেন আমরা ফের শুনতে পাচ্ছি।

ফলে নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ শুল্ক আরোপ নিয়ে ইউনূস সরকারের কপালে চিন্তার ভাঁজ সেভাবে পড়ছে না।

বরং এ ইস্যুকে সামনে রেখে অর্থনৈতিকভাবে আরও শক্তি সঞ্চয় করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, যা হবে ইউনূসের হাত ধরে ‘বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তির নতুন সনদ।’

আমি মনে করি, পুরো জাতি বড় প্রত্যাশা নিয়ে ড. ইউনূসের অর্থনৈতিক ট্রাম্প কার্ড প্রত্যক্ষ করার জন্য কিছুটা সময় ধৈর্য নিয়ে অপেক্ষা করতে পারে। যেমন আপনারা ধৈর্যের ফল পেয়েছেন রোজায়। পণ্যের দাম বাড়েনি, বরং ক্ষেত্রবিশেষে কমেছে। হয়নি বিদ্যুতের লুকোচুরি খেলা।

তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি, ড. ইউনূসের সরকার নিকট ভবিষ্যতে এমন কিছু পরিকল্পনা, উদ্যোগ ও কার্যকর পলিসি নিতে যাচ্ছে-যার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মজবুত অর্থনৈতিক ভিত গড়ে উঠবে। শুধু ট্রাম্পের রিপাবলিক পার্টি নয়, প্রতিপক্ষ ডেমোক্র্যাট শিবিরও খুশি হবে।

আর এ ধরনের দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার সেই অপার সম্ভাবনার যোগ্যতা তিনি প্রধান উপদেষ্টা হওয়ার অনেক আগেই অর্জন করেছেন।

জাতীয়

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই […]

মোটরসাইকেলসহ সব গাড়ির মালিক-চালকদের জন্য বড় সুখবর

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭

মোটরসাইকেলসহ সব ধরনের মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স জরিমানা ছাড়াই হালনাগাদের সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি পরিশোধ করে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিআরটিএ জানায়, নির্ধারিত সময়ের মধ্যে কোনো জরিমানা ছাড়াই মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট পারমিটসহ প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করা যাবে। একই সুবিধা পাওয়া যাবে ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও।

গ্রাহকদের জন্য এটিকে শেষ সুযোগ উল্লেখ করে আগামী ২৯ অক্টোবরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

এদিকে, গাড়ি বিক্রির পর দ্রুত মালিকানা পরিবর্তনের বিষয়েও সতর্ক করেছে বিআরটিএ। সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্রেতা মালিকানা পরিবর্তন না করেই গাড়ি ব্যবহার করছেন। এতে পুরনো মালিককে বিভিন্ন আইনি ও আর্থিক জটিলতায় পড়তে হচ্ছে।

বিআরটিএ জানিয়েছে, মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এখন আরও সহজ করা হয়েছে। অনলাইনে আবেদন করার পর বিক্রেতার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ যাচাই করে একই দিনেই মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। নতুন মালিকও ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক দিতে পারছেন।

নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত মালিকানা পরিবর্তন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে বিআরটিএ।

অন্যদিকে, সড়ক পরিবহন আইন কঠোরভাবে কার্যকরের অংশ হিসেবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কর্তনের কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট থাকে। আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা বা কারাদণ্ডের পাশাপাশি চালকের লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্টও কেটে নেওয়া হচ্ছে।

জাতীয়

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ […]

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে: ইসি সচিব

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৮ নভেম্বর ২০২৬, ১৭:০১

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। পাশাপাশি ৬ বছর বয়স থেকে তথ্য নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইউপি নির্বাচনের প্রস্তুতি চলছে উল্লেখ করে ইসি সচিব বলেন, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। এ ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি জানান, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হবে না। তবে, অব্যবহৃত ইভিএমগুলোর বিষয়ে কী সিদ্ধান্ত নেয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।

জাতীয়

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে […]

আগামী ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে শুরু ইউপি নির্বাচন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১২ অক্টোবর ২০২৬, ১২:৫৫

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন। পাঁচ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। যা ২০২৭ সালের ২৭ মে শেষ হতে পারে। তবে স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠক শেষে নির্বাচনের চূড়ান্ত তারিখ জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ৮১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি ৭২৭ ইউনিয়ন পরিষদে ভোট হতে পারে। এ ছাড়া তৃতীয় ধাপে আগামী ২ মে ৭৯০ ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে।

এদিকে আগামী ১৩ মে চতুর্থ ধাপে ৯৫১টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। আর সবশেষ পঞ্চম ধাপে বাকি ইউনিয়ন পরিষদে আগামী ২৭ মে ভোট অনুষ্ঠিত হতে পারে।

তবে সোমবারের বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ নিয়ে বৈঠক শুরু হয়েছে। যেখানে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ, আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন।