শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

নেত্রকোনায় এক মাদ্রাসায় দুটি এডহক কমিটির অনুমোদন

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নুরপুর বোয়ালি দাখিল মাদ্রাসার দুটি এডহক কমিটি হয়েছে। একটিতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করা হয়েছে। অপরটিতে স্থানীয় আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে সভাপতি করা হয়। সুপারের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এডহক কমিটির সভাপতি করে তিনি তালিকা পাঠান নি। তার তালিকাকৃত এডহক কমিটির সভাপতি হয়েছেন আব্দুস সালাম। তবে জেলা […]

প্রতিনিধি ডেস্ক

২৭ মার্চ ২০২৫, ১৩:১০

নেত্রকোনা প্রতিনিধি :

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নুরপুর বোয়ালি দাখিল মাদ্রাসার দুটি এডহক কমিটি হয়েছে। একটিতে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করা হয়েছে। অপরটিতে স্থানীয় আব্দুস সালাম নামে এক ব্যক্তিকে সভাপতি করা হয়।

সুপারের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এডহক কমিটির সভাপতি করে তিনি তালিকা পাঠান নি। তার তালিকাকৃত এডহক কমিটির সভাপতি হয়েছেন আব্দুস সালাম।

তবে জেলা প্রশাসনের বলছেন নূরপুর বোয়ালি দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠনের কোন সুপারিশ মাদ্রাসা বোর্ডে পাঠায় নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শেখ হাসিনার সরকার পতনের পর শিক্ষা মন্ত্রণালয় থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান কমিটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ প্রত্যেকটি স্কুল ও মাদ্রাসায় পদাধিকার বলে সভাপতি দায়িত্ব পালন করেন।

এর মধ্যে নতুন করে কমিটি করার জন্য প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। প্রত্যেক স্কুল ও মাদ্রাসায় এডহক কমিটির গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় নূরপুর বোয়ালি দাখিল মাদ্রাসার কমিটির তিন জনের নামের তালিকা করে জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও তথ্য প্রযুক্তি দপ্তরে প্রেরণ করা হয়।

ওখান থেকে সুপারিশ করে শিক্ষা বোর্ডে হেড এড হক কমিটির অনুমোদনের সুপারিশ করা হয় এর প্রেক্ষিতে শিক্ষা বোর্ড থেকে এড হক কমিটির অনুমোদন দেওয়া হয় কিন্তু খালিয়া যদি উপজেলার নুরপুর বোয়ালী দাখিল ক্ষেত্রে অনন্য এক দৃষ্টান্ত তৈরি হয়েছে

এই মাদ্রাসায় সুপারিনটেনডেন্ট এর সুপারিশের কমিটি অনুমোদন হয়েছে অদৃশ্যভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ও এডহক কমিটির সভাপতি করে একই স্মারক নং ২১১২৫১১২৯৮৮১/১০৭৪৫৫ চিঠি প্রদান করা হয়। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তোলপাড় শুরু হয়েছে।

নুরপুর বোয়ালি দাখিল মাদ্রাসার একটি কমিটির সভাপতি ও খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন জানান, নূরপুর বোয়ালি দাখিল মাদ্রাসা এডহক কমিটির সভাপতি করা হয়েছে। 

এ ব্যাপারে নুরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ হারুন- অর- রশিদ জানান, আব্দুস সালাম সহ তিনজনের নামের তালিকা করে জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করি। এর মধ্য থেকে আব্দুস সালাম কে সভাপতি করে মাদ্রাসা বোর্ড এডহক কমিটি অনুমোদন দিয়েছে।

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে সভাপতি করার জন্য আমি কোন তালিকা পাঠায় নি। শুনেছি আরেকটি কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে সভাপতি করে অনুমোদন হয়েছে।

খালিয়াজুরী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল বারী জানান, আগের অনুমোদিত কমিটি কার্যকরিতা থাকবেনা। বোর্ড থেকে পরে যে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে সে কমিটি মাদ্রাসা পরিচালনার কাজ করবেন।

নেত্রকোনা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) শামীমা ইয়াসমিন জানান, জেলা প্রশাসন থেকে নুরপুর বোয়ালী দাখিল মাদ্রাসার কমিটি অনুমোদনের জন্য মাদ্রাসা বোর্ডে কোন সুপারিশ পাঠানো হয়নি। এরকম কোন নথিপত্রও আমার দপ্তরে নেই।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজিস্টার প্রফেসর মো. আব্দুছ ছাত্তার জানান, নুরপুর বলে দাখিল মাদ্রাসার সুপারের আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান স্যারের আদেশ প্রাপ্ত হয়ে প্রথমে একজনকে সভাপতি করে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

পরে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে পুনরায় আরেকটি কমিটি দেওয়া হয়। প্রথমে যে কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল সেটি বাতিল করা হবে।

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ মে ২০২৬, ২৩:০১

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি এবং বাংলালিংকের ইন্টার্ন (এইচআর) নোমান কিবরিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।

সেমিনারে অংশগ্রহণকারীদের কেস সমাধানের কৌশল, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং কাঠামোবদ্ধ বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শিহাব সারওয়ার বলেন, ‘বর্তমান সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। সেই পথে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যেই আমরা সেমিনারটি আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আশা করছি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থীঅংশ নেন।

শিক্ষাঙ্গন

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ […]

শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাক, আমরাই তাদের চেয়ে বেশি উদ্বিগ্ন, প্রয়োজনে ফের পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ জুলাই ২০২৬, ১৮:০৬

বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে না পারলে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি শিক্ষার্থীদের আন্দোলন না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সারা দেশের সার্বিক পরিস্থিতি, স্থানীয় প্রশাসনের প্রতিবেদন এবং আবহাওয়ার পূর্বাভাস পর্যালোচনা করেই নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, পরীক্ষার আগে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করা হয়েছিল।

তবে পরীক্ষার দিন সকালে কুমিল্লার একটি কেন্দ্রে আকস্মিক জলাবদ্ধতার সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশ দেওয়া হয় এবং ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটির বিষয়ে মন্ত্রী বলেন, ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুল থাকায় ওই দুটি প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, প্রশ্নপত্র প্রস্তুতের প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ায় সেগুলো বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের আগেই চূড়ান্ত করা হয়েছিল।

সংসদে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেসব এলাকায় বন্যা বা প্রশাসনিক কারণে পরীক্ষার্থীরা অংশ নিতে পারেননি, তাদের জন্য প্রয়োজন অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ইতোমধ্যে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার তাদের ভবিষ্যৎ নিয়ে আন্তরিকভাবে কাজ করছে। তাই আন্দোলনের পরিবর্তে সবাইকে পড়ার টেবিলে ফিরে গিয়ে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।