বুধবার, ২৪ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে বিএনপি: এএফপি

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদি আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ের দ্বারপ্রান্তে থাকতে পারে। প্রতিবেদনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে নেওয়া এক সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে তৈরি […]

আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে বিএনপি: এএফপি

ছবি: সংগৃহিত

নিউজ ডেস্ক

০৮ মার্চ ২০২৫, ১০:১৫

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদি আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিজয়ের দ্বারপ্রান্তে থাকতে পারে।

প্রতিবেদনটি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে নেওয়া এক সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। এতে বলা হয়, নির্বাচন নিয়ে বিএনপি ও এনসিপির মধ্যে মতানৈক্য স্পষ্ট হচ্ছে। বিএনপি মনে করছে, যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা দরকার, যাতে দেশ একটি গণতান্ত্রিক সরকার পায়।

নাহিদ ইসলাম সম্প্রতি এএফপির সঙ্গে কথা বলেন, যেখানে তিনি বলেন, শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও চ্যালেঞ্জের মুখে রয়েছে। এই বাস্তবতায় নির্বাচন আয়োজন কতটা সম্ভব, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তার ভাষায়, “অনেকেই আমাদের বিরুদ্ধে নির্বাচন বিলম্বের ষড়যন্ত্রের অভিযোগ তুলছে, কিন্তু সত্য হচ্ছে, আমরা পরিস্থিতি বিশ্লেষণ করেই সিদ্ধান্ত নিতে চাই।”

নাহিদ ইসলাম ছিলেন শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম প্রধান মুখ। পরে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিলেও, সম্প্রতি তিনি পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপি গঠন করেছেন। তরুণদের নেতৃত্বে গঠিত এই দল ভবিষ্যতের বাংলাদেশকে নতুন দিকনির্দেশনা দিতে চায়।

রাজনৈতিক সংস্কারের প্রসঙ্গে কথা বলতে গিয়ে নাহিদ বলেন, “বাংলাদেশে সত্যিকারের পরিবর্তনের প্রয়োজন থাকলেও, অধিকাংশ রাজনৈতিক দলই এতে আগ্রহ দেখাচ্ছে না। তরুণেরা জীবন দিয়ে যে পরিবর্তনের বীজ বুনেছে, সেটির যথাযথ বাস্তবায়ন হচ্ছে না।” তার মতে, গণঅভ্যুত্থানের পর দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করাই তাদের রাজনৈতিক দায়িত্ব, আর এই কারণেই এনসিপির যাত্রা শুরু হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা যদি আসন্ন নির্বাচনে সরকার গঠন নাও করতে পারি, তবু এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছি, যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বিস্তার করবে। কেউই জানত না যে, এমন একটি অভ্যুত্থান হবে, কিন্তু সেটি হয়েছে। আমি বিশ্বাস করি, আমাদের বিজয় সময়ের ব্যাপার মাত্র। তবে এই নির্বাচনই সবকিছু নয়—আমাদের লক্ষ্য এই আন্দোলনকে ৫০ বা ১০০ বছর পর্যন্ত টিকিয়ে রাখা।”

এনসিপি নিজেদের এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, যেখানে গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসী সব মতাদর্শের মানুষের জন্য জায়গা থাকবে। তবে নতুন দল গঠনের পর থেকেই কিছু অভ্যন্তরীণ সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে। ডানপন্থীদের চাপে পড়ে এনসিপির কেন্দ্রীয় কমিটি থেকে সমকামী অধিকারের জন্য কাজ করা একজন সদস্যকে সরিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা সব মতাদর্শের মানুষকে অন্তর্ভুক্ত করতে চাই, তবে আমাদের দেশের ধর্মীয় ও সাংস্কৃতিক বাস্তবতার সঙ্গে কিছু বিষয় মানিয়ে চলতে হবে।” এনসিপিতে এখনো যথেষ্ট বৈচিত্র্য রয়েছে দাবি করে তিনি আরও বলেন, “আমরা দলে নারীদের সামনে এনেছি, সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে জায়গা দিয়েছি। আমাদের লক্ষ্য, যাতে প্রতিটি নাগরিক তার অধিকার ভোগ করতে পারে।”

রাজনীতির মঞ্চে এনসিপির ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের সঙ্গে তাদের সম্পর্কের টানাপোড়েন, অভ্যন্তরীণ মতাদর্শগত বিভাজন এবং ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারের ভূমিকাকে কেন্দ্র করে আগামীর রাজনীতিতে এনসিপির অবস্থান স্পষ্ট হবে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৩৭

রাজনীতি

১৫ বছর পর খালাস পেলেন বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস-দিনারসহ ৩৮ জন

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন। খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক। মানবপাচার […]

নিউজ ডেস্ক

১৩ মে ২০২৬, ১৪:৫০

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় বাসে অগ্নিসংযোগ ও নায়িকা শাবনুরের কথিত পিতাকে পুড়িয়ে মারার মামলায় আসামিরা দীর্ঘ ১৫ বছর পর খালাস পেয়েছেন।

খালাসপ্রাপ্তরা হচ্ছেন- নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারসহ ৩৮ জন নেতাকর্মী। মঙ্গলবার দুপুরে মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে আসামিরা নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাস দেন বিচারক।

মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল সিলেটের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. শরিফুল ইসলাম এ খালাসের রায় দেন।

খালাসপ্রাপ্ত অন্য উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও অ্যাডভোকেট এটিএম ফয়েজ। রায় ঘোষণার সময় আসামি পক্ষে আদালতে উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট হাসান রিপন পাটোয়ারী, অ্যাডভোকেট মসরুর চৌধুরী শওকত এবং অ্যাডভোকেট সাঈদ আহমদ।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালের ১৮ ডিসেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের বদিকোনা এলাকায় হবিগঞ্জ সুপার এক্সপ্রেসের একটি বাসে অগ্নিসংযোগ ও অন্য একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। ওই অগ্নিকাণ্ডে বাসের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান চিত্রনায়িকা শাবনুরের পিতা হিসেবে পরিচয়দানকারী ৭০ বছরের বৃদ্ধ কাজী নাছির।

ঘটনার পর পুলিশ বেওয়ারিশ হিসেবে তাকে দাফন করলেও ১৩ দিন পর ২০১২ সালের ১ জানুয়ারি নিহতের দ্বিতীয় স্ত্রী জ্যোৎস্না বেগম দক্ষিণ সুরমা থানায় এসে ছবি ও ব্যবহার্য জিনিসপত্র দেখে স্বামীর পরিচয় শনাক্ত করেন। তৎকালীন দক্ষিণ সুরমা থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত জানিয়েছিলেন, নিহতের জুতা, ঘড়ি ও বেল্ট দেখে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

ওই ঘটনার রাতে এসআই মো. হারুন মজুমদার বাদী হয়ে একটি হত্যা মামলা এবং পরিবহণ ব্যবসায়ী শাহ নূরুর রহমান দ্রুতবিচার আইনে আরেকটি মামলা দায়ের করেন। মামলায় বর্তমানে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও দিনার ছাড়াও কোহিনুর, আশিক, মকছুদ আহমদ, রাসেল, তোরন, সামছুল ইসলাম টিটু ও এমএ মান্নানসহ মোট ৪০ জনকে আসামি করা হয়েছিল। মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আদালত ইলিয়াস আলী ও দিনারসহ ৩৮ জন আসামিকে এই দায় থেকে অব্যাহতি প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে আসামিপক্ষের আইনজীবীরা জানান, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাটি দায়ের করা হয়েছিল যা আজ আদালতের রায়ে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, নিখোঁজ ইলিয়াস আলী ও দিনারের সন্ধান না মিললেও আইনি প্রক্রিয়ায় তাদের নাম এ মামলা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ পড়ল। বর্তমানে রায় পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে খালাসপ্রাপ্ত অন্য আসামিরা আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন বলে সংশ্লিষ্ট আইনজীবীরা নিশ্চিত করেছেন।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৩৭
বিষয়ঃ

রাজনীতি

স্বামী সংসদে যেতে না পারলেও যাচ্ছেন স্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট। তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী […]

নিউজ ডেস্ক

২১ এপ্রিল ২০২৬, ১১:১৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মতিউর রহমান বিএনপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন বাবলুর কাছে পরাজিত হন। নির্বাচনে বাবলু ১ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হন, অন্যদিকে মতিউর রহমান পান ১ লাখ ৮৭৬ ভোট।

তবে নির্বাচনে পরাজিত হলেও রাজনৈতিকভাবে পিছিয়ে পড়েননি তিনি; বরং তার স্ত্রী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী সংরক্ষিত নারী আসনে জামায়াতের মনোনয়ন পেয়েছেন।

অ্যাডভোকেট মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি এবং দলের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক সভানেত্রী এবং বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবেও কর্মরত। এছাড়াও তিনি বিভিন্ন মানবাধিকার ও আইনি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

দলীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে দলের জন্য তার অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। মতিউর রহমানও জানিয়েছেন, জামায়াত যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করেই প্রার্থী নির্বাচন করে। সাবিকুন্নাহার মুন্নী আশা প্রকাশ করেছেন, সংসদ সদস্য হিসেবে তিনি দেশের অবহেলিত নারী সমাজের উন্নয়নে কাজ করবেন এবং জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করবেন।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৩৭

রাজনীতি

‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে’: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন […]

নিউজ ডেস্ক

২৫ মে ২০২৬, ২০:১২

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন ইঙ্গিত করে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমাদের মানুষজনের স্মৃতি শক্তি এতো দীর্ঘ না। আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

টেলিভিশনে দেয়া ওই সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন, সাত সদস্যের “কিচেন কেবিনেট” অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো। তিনি জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তবে, তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানতো না- দাবি করেন তৌহিদ হোসেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে থেকে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৪৩৭