সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

অন্যান্য খবর

শিবগঞ্জে মাদ্রাসার অফিস সহকারী মোমিনের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রবিউল ইসলাম , শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শিবগঞ্জে আলাদীপুর ইসলামিয়া মাদ্রাসার অফিস সহকারী আব্দুল মোমিনের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।   সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মোকামতলা – জয়পুরহাট সড়কে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন। এতে রাস্তার দু-পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ওই স্কুলের সাবেক শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ।খবর […]

নিউজ ডেস্ক

২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৭:৩৪

রবিউল ইসলাম , শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া শিবগঞ্জে আলাদীপুর ইসলামিয়া মাদ্রাসার অফিস সহকারী আব্দুল মোমিনের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।  

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মোকামতলা – জয়পুরহাট সড়কে অবস্থান নিয়ে তারা এ বিক্ষোভ করেন। এতে রাস্তার দু-পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এসময় বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ওই স্কুলের সাবেক শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ।খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোর্সেদ ঘটনাস্থলে যান। পরে মাধ্যমিক শিক্ষা অফিসারের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায় সকাল থেকেই শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মাদ্রাসার সামনে অবস্থান নেয়। একে জোর হতে থাকে সাবেক শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকৃন্দ।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে, শিক্ষক না হয়েও শ্রেণী কক্ষে ঢুকে শিক্ষার্থীদের সাথে অসদাচরণ ও শ্লীলতাহানিতা করা, অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করা, জন্ম নিবন্ধনের ভুল সংশোধন ও সার্টিফিকেটের কথা বলে নিয়ম বর্হিভূতভাবে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়াসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেন।

শিক্ষার্থীদের স্থানীয় অভিভাবক ফজলুর রহমান, বজলুর রশিদ বলেন উক্ত অফিস সহকারী একজন নারী লোভী। সে অভিভাবকদের সাথে খারাপ আচরণ করতো। তার চরিত্র ও দুর্নীতি বিষয়ে একাধিকবার মাদ্রাসার অধ্যক্ষকে জানালেও তিনি এ বিষয়ে কোন প্রদক্ষেপ নেন নি।

এব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ ফজলুর রহমান বলেন উক্ত অফিস সহকারী বিরুদ্ধে এর আগেও অভিযোগ পেয়েছি। বেশ কয়েক বার  তাকে সতর্ক করার পরও সে এধরণের অপকর্ম চালিযে যাচ্ছে। আমাদের মাদ্রাসায় বর্তমান কোন কমিটি নাই  তাই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়ে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্সেদ বলেন বিষয়টি আমরা যেভাবে আমলে নিয়েছি এর সুস্ঠ তদন্ত হবে এর ব্যাবস্থা হবে। এ প্রর্যন্ত কোন অন্যায়করী পার পেয়েছে আমার জানা নাই এবং এই অন্যায়ের ব্যাবস্থা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

অন্যান্য খবর

জীবনের প্রথম সিনেমায় মাত্র ৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন অভিনেত্রী রিনা খান

আনোয়ার আরমান : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি। সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান। অভিনেত্রী রিনা খান […]

নিউজ ডেস্ক

০৮ অক্টোবর ২০২৬, ১৭:৪৫

আনোয়ার আরমান :

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ও পরিচিত মুখ রিনা খান। দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে খলচরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রপ্রেমীদের কাছে পেয়েছেন ব্যাপক পরিচিতি।

সম্প্রতি দৈনিক সকালের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবনের নানা স্মৃতি ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন রিনা খান।

অভিনেত্রী রিনা খান জানান, ১৯৮২ সালে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত পরিচালিত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। জীবনের প্রথম চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র পাঁচ হাজার টাকা। সেই পাঁচ হাজার টাকা দিয়েই শুরু হয়েছিল তার দীর্ঘ অভিনয় জীবনের পথচলা।

রিনা খানের দাবি, এখন পর্যন্ত তিনি ৮০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। দীর্ঘ এই পথচলায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও খলচরিত্রেই দর্শকদের কাছে বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

পর্দায় ভয়ংকর ও কঠোর চরিত্রে দেখা গেলেও বাস্তব জীবনে রিনা খান অত্যন্ত সহজ-সরল ও আন্তরিক স্বভাবের একজন মানুষ।

বর্তমানে সিনেমাতে কম কাজ থাকলেও থেমে নেই তার পথচলা। নিয়মিত নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করে ব্যস্ত সময় পার করছেন এই গুণী অভিনেত্রী।

অন্যান্য খবর

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়। ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর […]

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫৭

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের প্রার্থীর নাম অনানুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দলটির পক্ষ থেকে ঢাকা দুই সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থীদের নাম জানানো হয়।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী হবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বর্তমানে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে দলটির মেয়র প্রার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয়েছে।

এর মধ্য দিয়ে রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের সম্ভাব্য প্রার্থী সামনে আনল জামায়াতে ইসলামী।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৬৭

নিউজ ডেস্ক

২৭ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭