সম্প্রতি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ছাত্র রাজনীতির বিষয়টি। ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে ছাত্র রাজনীতি বন্ধের দাবিও উঠেছে।
এবার ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনের অরাজকতা নিয়ে স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারী।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন তিনি
ক্যাপশনে দেয়া ওই স্ট্যাটাসে মিজানুর রহমান আজহারী লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে এক ছাত্র অন্য ছাত্রকে টর্চার করার, গায়ে হাত তোলার সংস্কৃতি চিরতরে বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গন থেকে বিলোপ সাধন হোক সকল অরাজকতা। যে হাত কলম ধরে, সে হাতে স্পর্শ না লাগুক অস্ত্রের।’