বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বাবা জামায়াত কর্মী হওয়ায় সিগারেটের ছ্যাঁকা,নির্বাক আর্তনাদ, তানভীর মাহতাবের হৃদয়বিদারক দিনলিপি

“সম্প্রতি সামাজিক মাধ্যমে আয়নাঘরের এক বন্দীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সেখানে তানভীর মাহতাব নামের একজন তার বন্দী জীবনের বিভীষিকাময় দিনের বর্ণনা দিয়েছেন। বাবা জামায়াত কর্মী এবং নিজে হেফাজত আন্দোলনে সক্রিয় থাকায় তাকে বিগত সরকারের রোষানলে পড়তে হয়। তার ‘আয়নাঘরের দিনলিপি’ নামক লেখনীর একটা অংশ নিচে তুলে ধরা হলো: “আমাকে গুম করার পেছনে দুইটা কারণ ছিল। […]

নিউজ ডেস্ক

১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১৩:০২

“সম্প্রতি সামাজিক মাধ্যমে আয়নাঘরের এক বন্দীর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। সেখানে তানভীর মাহতাব নামের একজন তার বন্দী জীবনের বিভীষিকাময় দিনের বর্ণনা দিয়েছেন। বাবা জামায়াত কর্মী এবং

নিজে হেফাজত আন্দোলনে সক্রিয় থাকায় তাকে বিগত সরকারের রোষানলে পড়তে হয়। তার ‘আয়নাঘরের দিনলিপি’ নামক লেখনীর একটা অংশ নিচে তুলে ধরা হলো:

“আমাকে গুম করার পেছনে দুইটা কারণ ছিল। ১৩ সালে হেফাজতের আন্দোলনে যোগাদান এবং বাবা জামাতের কর্মী ছিলেন। হেফাজতের আন্দোলনে যোগদানের কারণে যেই না জুলুম অত্যাচার সহ্য করতে হয়েছে তার চেয়েও বেশি নির্যাতনে শিকার হতে হয়েছে আমার বাবা ছিলেন একজন জামাত কর্মী।

১৪ সালে যখন গুম করা হয়েছিল আমাকে তার দেড় বছর আগে অর্থাৎ ১২ সালের শেষের দিকে আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। জীবিত থাকতে তিনি জামাত করতেন এই অপরাধে আমার শাস্তির মাত্রাও দিগুণ হতো।

আয়নাঘরে নারী বন্দীদের যৌনাঙ্গে জ্বলন্ত সিগারেটের মাথা দিয়ে ছ্যাঁক দেওয়ার কাহিনী হয়তো শুনেছেন অনেকে। সেইম প্যাটার্ন ছিল আমাকে যখন ষষ্ঠবার রিমান্ডে নিয়ে যাওয়া হয়। ২২৭ দিনে আমাকে রিমান্ডে নেওয়া হয় মোট ১৩বার।

তার মাঝে ষষ্ঠবারের রিমান্ড ছিল যেন আমাকে উত্তপ্ত আগুনে যেন ছেড়ে দেওয়া হয়েছিল বা গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।

সেদিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য যারা এসেছিল তারা প্রত্যেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তাদের মনমতো উত্তর না হলে কোন কথা ছাড়াই গনহারে চড় থাপ্পড়, লাথি উষ্ঠা শুরু হয়ে যেতো। যা নরমালি কারো জন্য সহ্য করার মতো না। অল্পতেই জ্ঞান হারানোর উপক্রম হয়ে যাওয়ার মতো। সেইম অবস্থা আমারও হয়।

বারবার সোজা করিয়ে চুল ধরে টানা, চড় থাপ্পড় মারার পর যখন চেয়ারে সোজা হয়ে বসতে পারছিলাম না আর। তখন এদের একজন ‘ভং ধরছে, জামাতের পোলা, বড়ো জাওড়া আছে’ এসব বলে আমার পেটের বাম সাইটে জ্বলন্ত সিগারেটের মাথা লাগিয়ে দেয় সোজা হয়ে বসতে।

একদিকে সোজা হয়ে বসার মতো গায়ে জোর নেই অন্যদিকে সামনের দিকে মাথা নুয়ে সিগারেটের আগুন লাগছিল।

কয়েক মিনিটের জন্য জাহান্নাম মনে হলো তখন। পরবর্তীতে যেই ব্যাথা নিয়ে বন্দী জীবন পার করি। সেই দাগ রয়ে গেছে এখনো।

আজ প্রায় দশ বছর হতে চললো, আমি আমার ছোট্ট বোনের সামনে টিশার্ট খোলার সাহস পাই না। এই দশ বছর যাবত ছোট্টবোনকে নিজেই কোলেপিঠে করে যত্ন করছি। আমাকে গুম করার পাঁচ মাসের মাথায় আম্মা হার্ট অ্যাটাক এ মারা যান।

যেই সংবাদ আয়নাঘরে থাকাবস্থায় আমাকে একবারের জন্যও জানায়নি হায়েনারা। অথচ তাদের কাছে কতো শতবার রিকুয়েষ্ট করেছিলাম মা’য়ের বর্তমান অবস্থা জানাতে।

এবং আমি বেচে আছি কোনোধরনের দুশ্চিন্তা যাতে না করে এই সংবাদ পৌছাতে। পায়ে ধরা থেকে শুরু করে কি না করি নাই। তাও আমার এই কথাটুকু তারা রাখলো না।

জামাতের যেসকল নেতারা ফ্যাসিবাদের সাথে সুর মেলাতে সুশীল সাজার চেষ্টা করছেন, আমার মাকে ফিরিয়ে দিতে পারবেন আমার কাছে? আমার বোনকে কোন জবাব দিতে পারবেন? আমার বাবা তো আপনাদের দলের কর্মীই ছিলেন। জামাতের পোলা ট্যাগ দিয়েই তো আমার পেটে জ্বলন্ত সিগারেটের ছ্যাক দিয়েছিল। সব ভুলে গেলেন আপনারা?”

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১১

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪১১

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৪৪

রাজনীতি

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান। দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও […]

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুই দিনের সফরে নেপালে মামুনুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৫

দুই দিনের সফরে নেপাল পৌঁছেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। মূলত নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শনে আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি নেপালে পৌঁছান।

দেশটির বিমানবন্দরে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানান জমিয়তে উলামা নেপালের ভাইস প্রেসিডেন্ট ও তাহাফফুজে খতমে নবুওয়ত নেপালের প্রেসিডেন্ট মাওলানা শফীকুর রহমান কাসেমী।

মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা শায়খ সালেহ আহমাদ হামিদী এবং জাতীয় উলামা কাউন্সিল বাংলাদেশের সহসভাপতি মুফতি মোহাম্মদ আখতারুজ্জামান।

দুই দিনের সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর আল্লামা মামুনুল হকের দেশে ফেরার কথা রয়েছে।

দলের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৪৪