শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

উন্নয়ন করতে গিয়ে তারা রোডের বদলে বাঁশ উপহার দিয়েছেন: ডা. শফিকুর রহমান

সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে গোর-এ-শহীদ (বড় মাঠে) আজ শনিবার (২৫ শে জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী এর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কয়েকদিন থেকে দিনাজপুর জেলা কর্মী সম্মেলন সফল করার উদ্দেশ্যে বাংলাদেশ জামায়েতে ইসলামীর জেলা […]

নিউজ ডেস্ক

২৬ জানুয়ারী ২০২৫, ১২:২২

সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে গোর-এ-শহীদ (বড় মাঠে) আজ শনিবার (২৫ শে জানুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী এর দিনাজপুর জেলা শাখার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কয়েকদিন থেকে দিনাজপুর জেলা কর্মী সম্মেলন সফল করার উদ্দেশ্যে বাংলাদেশ জামায়েতে ইসলামীর জেলা উপজেলা নেতা কর্মীরা ব্যাপক প্রচারনা চালায়। প্রত্যেকটা উপজেলা তে কর্মী সম্মেলন সফল করার উদ্দেশ্যে বাংলাদেশে জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা শোডাউন করে। শনিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে দিনাজপুর জেলার সকল নেতা কর্মী সম্মেলনে জড়ো হতে শুরু করেন। পুরো মাঠ নেতা কর্মী দ্বারা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

দুপুরে সকল নেতা কর্মীর উদ্দেশ্যে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, যে রব্বুল আলামিন ছাত্র জনতার নেতৃত্বে ২৪ এর জুলাই আগষ্টে বাংলাদেশের জনগনকে শান্তি এবং মুক্তির স্বাদ দিয়েছে আলহামদুল্লিাহ্। আমাদের গর্বিত সন্তানরা জীবন বাজি রেখে সেদিন গুলির সামনে বুক পেতে দিয়ে যে লড়াই করেছিলো সে লড়াইয়ের ফসল আজকের নতুন বাংলাদেশ। তিনি জুলাই আগষ্টে আহত এবং শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এবং সকলের জন্য দোয়া করেন।

তিনি বলেন, আপনারা বড় মজলুম ছিলেন। পুরো সংগঠনটাই মজলুম ছিলো। একে একে চোখের সামনে আমাদের শীর্ষ এগারোজন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে নির্মম ভাবে বিদায় করা হয়। ৫ জন কে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। বাকিদের কে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। শহীদ আমীরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী থেকে শুরু করে সাবেক আমীরে জামাত অধ্যাপক গোলাম আজম এবং কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ সকলের প্রতি নির্মম আচারণ করা হয়েছে।

তাদেরকে মিথ্যা অভিযোগে সাজানো আদালতে পাতানো স্বাক্ষী দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তাদের অপরাধ ছিলো তারা দেশকে ভালোবাসেন। বিগত খুনি ডাকাতরা এসব ভালো মানুষদেরকে সহ্য করতে পারে নাই। তিনি আরো বলেন বিগত সময় তারা আমাদের উপর অমানবিক অত্যাচার করেছে । তারা বাংলাদেশে আমাদের সব কার্যালয় বন্ধ করে দেয়। আমাদেরকে তারা নিষিদ্ধ করে দেয় সাথে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে আমাদের ভাইবোন সন্তানকে তারা জেলে নিক্ষেপ করেছে এবং তারা গুম খুন চালিয়েছে।

কোলের শিশু থেকে ৭০ বছর বৃদ্ধ কেউ রেহাই পাইনি তাদের হাত থেকে। তিনি বিগত সরকার এর কথা উল্লেখ করে বলেন, তারা বলতেন গনতন্ত্রের দরকার নাই উন্নয়ন হলেই চলবে। উন্নয়ন করতে গিয়ে তারা রোডের বদলে বাঁশ উপহার দিয়েছেন। তিনি আরো বলেন একমাত্র সতন্ত্র সরকারই পারবে বিগত সালে কার কার উপর অত্যাচার হয়েছে তা বের করতে। সরকারেরর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আপনারা অনেকগুলো সংস্কারের বিষয়ে হাত দিয়েছেন এবং যতটা সম্ভব আপনারা করুন।

তবে গত ৫৪ বছরে বাংলাদেশের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে যারা খুন, ধর্ষণ, লুটপাট,দখল চাঁদাবাজি করে জলুম করেছে তাদের নামের কালো তালিকা প্রকাশ করে জনগনের সামনে দেন। জনগন তাদের চিনুক। অন্যদিকে তিনি আরো বলেন, বাংলাদেশের সকল নাগরিকের এই দেশে বসবাস করার বৈধ্য অধিকার রয়েছে। এইদেশে যেই জন্মগ্রহন করেছে বাংলাদেশের সংবিধান তাকে সমান অধিকার দিয়েছে। অন্য ধর্মের সকলে আপনারা আমাদের ভাইবোন আমরা সকলে গর্বের সঙ্গে এক সাথে বসবাস করতে চাই। উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুল হালিম (সহকারি সেক্রেটারী জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী), অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী), অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল (কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী), মোঃ দেলোয়ার হোসেন (কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির)। এবং উক্ত কর্মী সম্মেলনে সভাপতি করেন অধ্যক্ষ আনিসুর রহমান (আমীর, দিনাজপুর জেলা)

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২১

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৫

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪২১

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫৫৫