বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নাটোরে কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনায় বিনামূল্যে সার ও বীজ বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত কৃষকদের এ সার-বীজ না দিয়ে ভূয়া তালিকা করে তা আত্নসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা। জানা গেছে, উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে […]

প্রতিনিধি ডেস্ক

২০ জানুয়ারী ২০২৫, ০২:১৭

নাটোরের বড়াইগ্রামে চলতি রবি মৌসুমে কৃষি প্রণোদনায় বিনামূল্যে সার ও বীজ বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত কৃষকদের এ সার-বীজ না দিয়ে ভূয়া তালিকা করে তা আত্নসাৎ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষকরা।

জানা গেছে, উপজেলার ৭ টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রণোদনা বিতরণের জন্য কৃষকের একটি তালিকা প্রণয়ন করা হয়। প্রনোদনার চূড়ান্ত বিভাজন ইউনিয়ন ও পৌরসভা ওয়ারী মোট বরাদ্দকৃত কৃষক সংখ্যায় গম ৪৫০০, ভুট্টা ৪৫০, সরিষা ১৪০০, চিনাবাদাম ১০, শীতকালীন পেঁয়াজ ৫৫, মসুর ৩৫০, খেসারি ১৫০ জন , তাতে কৃষক প্রণোদনা সংখ্যা দাঁড়ায় ৬৯১৫ জন।

তন্মধ্যে জোয়াড়ী ইউনিয়নে গম ৯০০, ভুট্টা ১০০, সরিষা ১১০, চিনাবাদাম ২, শীতকালীন পেঁয়াজ ৫, মসুর ৬০, খেসারি ৫, মোট ১,১৮২ জন্য কৃষক। 

বড়াইগ্রাম ইউনিয়নে গম ৪০৫, ভুট্টা ২৫, সরিষা ৮০, চিনাবাদাম ২, শীতকালীন পেঁয়াজ ৫, মসুর ২০, খেসারি ১০, মোট ৫৪৭ জন।

জোনাইল ইউনিয়নে গম ৭২০, ভুট্টা ২০, সরিষা ৮০, চিনাবাদাম ২, শীতকালীন পেঁয়াজ ৫, মসুর ২০, খেসারি ৫, মোট ৮৫২ জন।

 নগর ইউনিয়নে গম ৯০০, ভুট্টা ৪০, সরিষা ১৭০, চিনাবাদাম ১, শীতকালীন পেঁয়াজ ১০, মসুর ১০৫, খেসারি ৩৫, মোট ১২৬১ জন।

 মাঝগাঁও ইউনিয়নে গম ৮১০, ভুট্টা ৪৫, সরিষা ৩২০, চিনাবাদাম ২, শীতকালীন পেঁয়াজ ৫, মসুর ৭০, খেসারি ১৫, মোট ১২৬৭ জন।

গোপালপুর ইউনিয়নে গম ২৭০, ভুট্টা ৫৫, সরিষা ৩৬০, চিনাবাদাম ০, শীতকালীন পেঁয়াজ ১০, মসুর ৪০, খেসারি ১০, মোট ৭৪৬ জন।

চান্দাই ইউনিয়নে গম ২২৫, ভুট্টা ১১৫, সরিষা ১৮০, চিনাবাদাম ১, শীতকালীন পেঁয়াজ ৫, মসুর ২০, খেসারি ৬০, মোট ৬০৫ জন।

বনপাড়া পৌরসভায় গম ২২৫, ভুট্টা ৪০, সরিষা ৭০, চিনাবাদাম ০, শীতকালীন পেঁয়াজ ৫, মসুর ৫, খেসারি ৫, মোট ৩৫০ জন।

বড়াইগ্রাম পৌরসভায় গম ৪৫, ভুট্টা ১০, সরিষা ৩০, চিনাবাদাম ০, শীতকালীন পেঁয়াজ ৫, মসুর ১০, খেসারি ৫, মোট ১০৫ জন। 

নিয়ম অনুযায়ী কৃষক প্রতি ১। গম বীজ ২০ কেজি (ডিএপি ১০ কেজি,এম ও পি ১০ কেজি), ২। ভুট্টা বীজ ২ কেজি ( ডিএপি ২০ কেজি, এম ও পি ১০ কেজি) ৩। সরিষা বীজ ১ কেজি ( ডিএপি ১০ কেজি , এম ও পি ১০ কেজি) ৪।চিনাবাদাম ১০ কেজি(ডিএপি ১০ কেজি, এম ও পি ৫ কেজি) ৫।শীতকালীন পেঁয়াজ ১ কেজি ( ডি এ পি ১০ কেজি – এম ও পি ১০ কেজি)। ৬। মসুর ৫ কেজি ( ডি এ পি ১০ কেজি – এম ও পি ৫ কেজি) ৭। খেসারি ৮ কেজি ( ডি এ পি ১০ কেজি- এম ও পি ৫ কেজি) বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

মাঠপর্যায়ের অসাধু কর্মকর্তাদের অনিয়ম ও সিন্ডিকেটের কারণে প্রকৃত কৃষকরা সার, বীজ ও প্রণোদনা পাচ্ছে না। মাঠ কর্মকর্তারা প্রতি বছর ঘুরেফিরে তাদের পছন্দের লোকদের নাম মাত্র তালিকা করে সার-বীজ ও কৃষি প্রণোদনা তুলে তা নিজেরাই অন্য জায়গায় বিক্রি করার অভিযোগ উঠেছে কিছু কৃষি উপসহকারীদের বিরুদ্ধে।এখানেই শেষ নয় স্থানীয় সাংবাদিকরা রবি মৌসুমের কৃষকদের প্রণোদনা তালিকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানান ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মাহাদি হাসান।শীতকালীন প্রণোদনায় সবজি বীজ বিচরণের জন্য প্রায় চার লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয় এই উপজেলায়, কিন্তু উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কোন কৃষককেই সঠিক সময়ে জানানো হয়নি সেই তথ্য, এই বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মধ্যে জানাজানি হলে তড়িঘড়ি করে যেনতেন ভাবে কৃষকদের মাঝে প্রণোদনার সবজি বীজ বিতরণ করা হয়, তেমনি ২ কেজি ধান বীজ বিতরণেও রয়েছে অনিয়মের অভিযোগ, কৃষকদের তালিকা না করেই উপ-সহকারীদের সাথে যাদের সু সম্পর্ক তাদেরকেই এই ধান বীজ বিতরণ করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান,অধিকাংশ (ভুয়া) কৃষক প্রণোদনার উপকরণ পেয়ে বাজারের এক সার ব্যবসায়ীর দোকানে বিক্রি করে দিয়েছেন। এতে সরকারের মহতী উদ্যোগ অঙ্কুরেই বিনষ্ট হতে চলেছে।

এ ব্যাপারে উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃষি উপসহকারী তারিক বিন আমীন জানান, সার ও বীজ বিতরণে জন্য আমার ইউনিয়নে তালিকা করার জন্য অফিস থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল,  তালিকা করে অফিসে পাঠিয়েছিলাম সেই অনুযায়ী সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

কৃষি প্রণোদনা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এবং প্রকৃত কৃষকদের প্রণোদনার তালিকা জানতে চাইলে উপজেলার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মাহাদি হাসান বলেন, কৃষকদের অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য থাকে এজন্য তালিকা সাংবাদিকদের দিতে পারি না, এবং সরকারি প্রণোদনার মালামাল বিএডিসি তাদের সরবরাহ করে। 

প্রণোদনা বিতরণ অনিয়মের দুর্নীতির অভিযোগে বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মারফুদুল হক জানান, প্রণোদনার সার এবং বীজ উপজেলা চত্বর থেকে বিতরণ করা হয়, প্রতি ব্লকে ভাগ করে তালিকা প্রস্তুত ও বিতরণ করা হয়,আর এই বন্টন করতে গিয়ে যদি কোন অনিয়ম থাকে তাহলে বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।  

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস জানান , প্রণোদনা বিতরণে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার কোন সুযোগ নেই, আমরা বিষয়টি খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।

সারাদেশ

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি […]

আইফোনের জন্য কুবি শিক্ষকের ছেলে অপ্রতীমকে হত্যা, আটক ১

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ম্যাজিক প্যারাডাইস পার্কসংলগ্ন একটি জঙ্গল থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাসা থেকে বের হওয়ার পর অপ্রতীম আর ফেরেনি। পরিবারের অজান্তে সে তার মায়ের একটি আইফোন নিয়ে বের হয়েছিল। দীর্ঘ সময় খোঁজ করেও সন্ধান না পাওয়ায় সদর দক্ষিণ মডেল থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তার মা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের নিখোঁজের তথ্য জানালে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন ও শিক্ষার্থীরাও বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এর মধ্যে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদূরের জঙ্গলে পাঞ্জাবি পরা অপ্রতীমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

পরিবারের দাবি, মায়ের আইফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতীমকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনের জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে আমরা অনেকটা নিশ্চিত।’ আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।