শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নবীগঞ্জে স্টেডিয়াম হবে: মিফতাহ সিদ্দিকি

হবিগঞ্জের নবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে  ক্রিকেট প্রেমি জনতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি)  নবীগঞ্জ জে, কে  সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শাখাবরাক রাজনগর বনাম দ্যা মাস্টার ব্ল্যাস্টার এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। […]

হবিগঞ্জ, প্রতিনিধি ডেস্ক

১৫ জানুয়ারী ২০২৫, ১৫:৪৯

হবিগঞ্জের নবীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে  ক্রিকেট প্রেমি জনতা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি)  নবীগঞ্জ জে, কে  সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শাখাবরাক রাজনগর বনাম দ্যা মাস্টার ব্ল্যাস্টার এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে খেলায় শাখাবরাক রাজনগর ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ২১৫ রান সংগ্রহ করে। পরে দ্যা মাস্টার ব্ল্যাস্টার ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হাতে রেখেই খেলায় চ্যাম্পিয়ন হয় দ্যা মাস্টার ব্লাস্টার।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শেখ সুজাত মিয়া, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমেদ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, জাতীয়তাবাদী সমবায়দল  হবিগঞ্জ  জেলা শাখার সভাপতি সাহেল আহমদ।  সাবেক কাউন্সিলর সুন্দর আলী, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন, নবীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ওয়াহিদুজামান জুয়েল, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দাশ, জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মিটন আহমেদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তৌহিদ চৌধুরী, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফেরদৌস হাসান অনিক,  নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্য ইকবাল হোসেন তালুকদার, সাগর মিয়া, আলাল মিয়া, ছাত্রদল নেতা হাবিবুর রহমান হাবিব, তৌহিদুল ইসলাম শয়ন, কাজী খোকন, লিমন আহমেদ, শফিকুর রহমান, আতাউর রহমান শামীম, তায়েম চৌধুরী, সোহাগ আহমেদ, ফখরুল আসলাম নয়ন, আয়োজক কমিটির মধ্যে রাজু হক, তুয়েল আমীন, মেহেদী হাসান নুরেন, আসাদ আল মুরাদ, দুর্জয় দাশ গুপ্ত প্রমুখ। ফাইনাল খেলায় বিশেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন টাইগার মিল্টন।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দ্যা মাস্টার ব্ল্যাস্টারের অধিনায়কের কাছে প্রথম পুরস্কার হিসেবে ট্রপি ও মোটরসাইকেলের চাবি  তোলে দেয়া হয়। রানার্সআপ দলেকে একটি ফ্রিজ ও একটি ট্রপি পুরস্কার দেওয়া হয়।

খেলায় দ্যা মাস্টার ব্ল্যাস্টার দলের নাহিদ ৭৪ রান করে ম্যান অফ দ্যা ফাইনাল মনোনীত হয়েছেন। সেরা ব্যাটসম্যান হয়েছেন সাগর আহমেদ, সেরা বোলার ওমর আহমেদ, ম্যান অফ দ্যা টুনার্মেন্ট হয়েছেন রায়হান আহমেদ, সেরা ক্যাচ নিয়েছেন সাব্বির আহমেদ, সেরা কিপার জামিল আহমেদ, ইমাজিং প্লেয়ার অফ দ্যা টুনামেন্ট ও সেরা ফিল্ডার হয়েছেন ফাহাদ আহমেদ।  খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইমন আহমেদ ও মারুফ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকি বলেন-  আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক ছিলেন, তিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আরাফাত রহমান কোকো বিভিন্ন একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় বসে সর্বক্ষেত্রে এক নায়কতন্ত্র ও ভয়-ভীতির সংস্কৃতি সৃষ্টি করেছিল। আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনার পালানোর মধ্য দিয়ে আমরা এখন সবস্থানে মুক্ত বাসাতে বসতে পারছি। তিনি আরও বলেন- নবীগঞ্জের মানুষের ক্রীড়াঙ্গণের প্রতি যে আকর্ষণ তা দেখে আমি মুগ্ধ হয়েছি, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে নবীগঞ্জে স্টেডিয়াম হবে সে লক্ষ্যে আমরা কাজ করবো।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৫০৭

রাজনীতি

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি। মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন […]

‘আমাকে সংসদে অপমান করা হয়েছে, অপমান হজম না হওয়া পর্যন্ত সংসদে যাচ্ছি না : এমপি মনিরুল হক

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৯ জুন ২০২৬, ১১:০২

সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘অপমানিত’ হওয়ার অভিযোগে টানা ১১ দিন ধরে সংসদ অধিবেশন বর্জন করছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। গত ১৪ জুন ডেপুটি স্পিকার কায়সার কামালের এক রুলিং ও সিদ্ধান্তের প্রতিবাদে ১৫ থেকে ২৫ জুন পর্যন্ত তিনি সংসদে যাননি।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘আমাকে সংসদে অপমান করা হয়েছে। স্পিকার ফোন করে সংসদে ফিরতে বললেও আমি এই অপমান এখনো হজম করতে পারছি না। যেদিন পারব, সেদিনই সংসদে যাব।’

গত ১৪ জুন, বাজেট আলোচনায় মনিরুল হক চৌধুরী বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরের বোরকা পরিহিত স্ত্রীর অতীতের একটি প্রসঙ্গ টানেন। একই সাথে সংসদে বোরকা পরা জামায়াতের নারী এমপিদের ইঙ্গিত করে কিছু মন্তব্য করেন। এতে সরকারি দলের এমপিরা হাসলেও বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডেপুটি স্পিকার কায়সার কামাল ব্যক্তিগত স্বাধীনতা ও পোশাক নিয়ে কথা বলতে নিষেধ করেন এবং মনিরুল হক চৌধুরীর বক্তব্যের বিতর্কিত অংশটুকু সংসদের কার্যবিবরণী থেকে বাদ (এক্সপাঞ্জ) করার ঘোষণা দেন।

এরপর মনিরুল হক চৌধুরী দুঃখপ্রকাশ করে আত্মপক্ষ সমর্থনে পুনরায় কথা বলার জন্য ফ্লোর চাইলে ডেপুটি স্পিকার তা নাকচ করে দেন। পরবর্তীতে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি এবং সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বিষয়টি হালকা করার চেষ্টা করে মনিরুল হক চৌধুরীকে কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ করলেও ডেপুটি স্পিকার তার সিদ্ধান্তে অনড় থাকেন।

এই ঘটনার পর থেকেই ক্ষোভে সংসদ বয়কট করে চলেছেন এই সংসদ সদস্য।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৮৫

রাজনীতি

‘আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে’: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন […]

নিউজ ডেস্ক

২৫ মে ২০২৬, ২০:১২

আওয়ামী লীগ রাজনীতি থেকে আউট হয়ে গেছে বা যাচ্ছে এরকম থাকবে না বলে মন্তব্য করে সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সরকারের সময় হওয়া অত্যাচার-নিপীড়ন মানুষ ভুলে যাবে এমন ইঙ্গিত করে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, আমাদের মানুষজনের স্মৃতি শক্তি এতো দীর্ঘ না। আমার অনুমান তারা (আওয়ামী লীগ) দেশের আগামী নির্বাচনে অংশ নেবে।

টেলিভিশনে দেয়া ওই সাক্ষাৎকারে সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন দাবি করেন, সাত সদস্যের “কিচেন কেবিনেট” অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতো। তিনি জানান, প্রতি মঙ্গলবার নিয়মিত বৈঠক করতেন তারা। নিজ মন্ত্রণালয়ে একাধিক উপদেষ্টার প্রভাব ছিল জানিয়ে তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নেন।

তবে, তা গৃহীত হয়নি বলে জানান তিনি। যুক্তরাষ্ট্র্রের সাথে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি নিয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু জানতো না- দাবি করেন তৌহিদ হোসেন। উল্লেখ্য, ২০২৫ সালের ১১ মে থেকে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৮৫

রাজনীতি

“ওসব কিছুই চাই না, আমি বড় ক্লান্ত, একেবারে অবসর চাই- শুধু ঘুমাবো” : মির্জা ফখরুল

“আমি বড় ক্লান্ত… আমার এখন অবসর দরকার।” চব্বিশের ৫ আগস্ট-পূর্ববর্তী ১৭ বছর অগ্নিগর্ভ বাংলাদেশে সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে এমন উচ্চারণ শুনে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। রাজনীতির উত্তাল ময়দানে দীর্ঘদিনের দৃঢ় ও সংযত এই নেতার কণ্ঠে ক্লান্তির এমন স্বীকারোক্তি শুধু ব্যক্তিগত অনুভূতি নয়; বরং রাজনৈতিক মহলেও নতুন প্রশ্নের জন্ম […]

নিউজ ডেস্ক

০১ জুন ২০২৬, ২০:০৬

“আমি বড় ক্লান্ত… আমার এখন অবসর দরকার।”

চব্বিশের ৫ আগস্ট-পূর্ববর্তী ১৭ বছর অগ্নিগর্ভ বাংলাদেশে সামনে থেকে নেতৃত্ব দেওয়া নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুখে এমন উচ্চারণ শুনে মুহূর্তের জন্য থমকে যেতে হয়। রাজনীতির উত্তাল ময়দানে দীর্ঘদিনের দৃঢ় ও সংযত এই নেতার কণ্ঠে ক্লান্তির এমন স্বীকারোক্তি শুধু ব্যক্তিগত অনুভূতি নয়; বরং রাজনৈতিক মহলেও নতুন প্রশ্নের জন্ম দিতে পারে।

গত ২৩ এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গিয়েছিলাম তাঁর সঙ্গে দেখা করতে। বাইরে ছিল মানুষের ভিড়। প্রায় নিশ্চিত হয়েই ফিরে আসছিলাম—আজ আর দেখা হবে না। ঠিক তখনই তাঁর দীর্ঘদিনের সহকারী কৃষিবিদ ইউনুস আলী ডাক দিলেন।

মন্ত্রীর কক্ষে ঢুকেই চোখে পড়ল ভিন্ন এক মির্জা ফখরুলকে। রাজনীতির কঠিন বাস্তবতার সঙ্গে লড়াইয়ে অভ্যস্ত মানুষটিকে সেদিন অস্বাভাবিক ক্লান্ত লাগছিল। চোখে ঘুমঘুম ভাব, মুখে অবসাদের রেখা।

অন্যদের বিদায় দেওয়ার পর বললাম, “আমার কোনো তদবির নেই, অনেক দিন দেখা হয় না—তাই শুধু সাক্ষাৎ করতে এলাম।”

শরীরের খোঁজ নিতেই তিনি ধীরে উত্তর দিলেন—

“আমি বড় ক্লান্ত… আমার এখন অবসর দরকার।”

কথাটি শুনে কিছুটা বিস্মিত হয়েই বললাম, “দেশের মানুষ আপনাকে এই মন্ত্রণালয়ের পর বঙ্গভবনে দেখতে চায়।”

তিনি হালকা হাসলেন। তারপর বললেন—

“ওসব কিছুই চাই না। একেবারে অবসর চাই… শুধু ঘুমাবো।”

এই কয়েকটি বাক্য যেন দীর্ঘ রাজনৈতিক জীবনের এক অনুচ্চারিত ক্লান্তির ভাষা হয়ে উঠেছিল।

এরপর কথোপকথন গড়ায় স্মৃতির ভেতর। ২০০৮ সালে লন্ডন থেকে ফেরার পর প্রথম কোনো সাংবাদিক হিসেবে আমাকে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি।

তার কিছুদিন পর কাউন্সিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেয়ে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে তাঁর উত্থান ঘটে। স্মৃতিচারণে উঠে আসে বেগম খালেদা জিয়া, প্রয়াত সাদেক হোসেন খোকা ও ইশরাক হোসেন প্রসঙ্গও।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৩৮৫