সোমবার, ২২ জুন ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

জমি সংকটে শেকৃবির গবেষণায় প্রতিকূল অবস্থা

আশরাফুল ইসলাম (শেকৃবি প্রতিনিধি): দেশের কৃষি গবেষণা ও দক্ষ কৃষিবিদ তৈরির প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গবেষণার জন্য প্রয়োজনীয় জমির অভাব ক্রমেই গবেষণায় সংকট সৃষ্টি করছে। স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীরা পর্যাপ্ত জমি না পাওয়ায় তাদের মানসম্মত গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে, থমকে যাচ্ছে নতুন উদ্ভাবনের পথ। ক্যারিয়ারের শুরুতেই গবেষণার অভাবে থেমে যাচ্ছে শিক্ষার্থীদের […]

নিউজ ডেস্ক

০৪ জানুয়ারী ২০২৫, ১৬:৩৩

আশরাফুল ইসলাম (শেকৃবি প্রতিনিধি):

দেশের কৃষি গবেষণা ও দক্ষ কৃষিবিদ তৈরির প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গবেষণার জন্য প্রয়োজনীয় জমির অভাব ক্রমেই গবেষণায় সংকট সৃষ্টি করছে। স্নাতকোত্তর ও পিএইচডি শিক্ষার্থীরা পর্যাপ্ত জমি না পাওয়ায় তাদের মানসম্মত গবেষণা কার্যক্রম ব্যাহত হচ্ছে, থমকে যাচ্ছে নতুন উদ্ভাবনের পথ। ক্যারিয়ারের শুরুতেই গবেষণার অভাবে থেমে যাচ্ছে শিক্ষার্থীদের অনেক উদ্ভাবনী সম্ভাবনাময় উদ্যোগ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কৃষি অনুষদের গবেষণার জন্য ৮ একরের একটি কৃষিতত্ত্ব গবেষণা মাঠ রয়েছে। তবে এনিম্যাল সায়েন্স, ভেটেরিনারি মেডিসিন এবং ফিশারিজ অনুষদের জন্য কোনো পৃথক গবেষণার জন্য জমি বরাদ্দ নেই। একটি পোল্ট্রি ফার্ম থাকলেও ডেইরি ও এনিম্যাল প্রোডাকশন ফার্মের জন্য নির্ধারিত কোনো স্থান নেই। ফলে শিক্ষার্থীরা হাতে-কলমে শিক্ষা ও গবেষণার জন্য পাচ্ছেন না পর্যাপ্ত সুযোগ।

প্রতিবছর শেকৃির কৃষি অনুষদ থেকে প্রায় চার শতাধিক শিক্ষার্থী স্নাতক শেষ করে স্নাতকোত্তরে ভর্তি হয়। অথচ এত বিশাল সংখ্যক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে গবেষণার জমির পরিমাণ অপ্রতুল। মৌসুমভিত্তিক গবেষণা কার্যক্রম পরিচালনা করতে গিয়ে শিক্ষার্থীরা সুপারভাইজারদের কাছে বছর জুড়ে গবেষণার সুযোগ না পেয়ে মৌসুম নির্ভরশীল হয়ে পড়েন, যা গবেষণার মানের পাশাপাশি সময়ের দীর্ঘতা বাড়িয়ে দিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান খামার ব্যবস্থাপক কৃষিবিদ মোহাম্মাদ লুতফুর রহমান জানান, চলতি রবি মৌসুমে ১৩০ জন শিক্ষার্থী গবেষণার প্লটের জন্য আবেদন করেছেন। কৃষি অনুষদের জন্য এ মৌসুমে প্রয়োজন ১৬ একর জমি, অথচ চাষযোগ্য জমি রয়েছে মাত্র অর্ধেক। অন্য অনুষদের জন্য গবেষণার জমি আরও সংকুচিত।

উল্লেখ্য, এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের জন্য মাত্র ৬৬ শতাংশ জমিতে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে। এই অপ্রতুল জায়গায় থাকা প্রাণীগুলো সঠিকভাবে যত্ন না পেয়ে অসুস্থ হয়ে পড়ছে। এ ছাড়া ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের জন্য কোনো পৃথক পুকুর নেই। সৌন্দর্যবর্ধনের পুকুরে গবেষণার সুযোগ সীমিত, আর পানির মান নিয়ন্ত্রণ করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

স্নাতকোত্তর শিক্ষার্থী সোহেল আহমেদ বলেন, “গবেষণার জন্য আমাদের পর্যাপ্ত মাঠ নেই। এরশাদ আমলে বাণিজ্যমেলার ( পুরাতন বাণিজ্য মেলার মাঠ) জন্য দখল করা মাঠটি যদি বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে গবেষণার মান অনেক উন্নত হবে।”

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, “গবেষণার জন্য পুরাতন বাণিজ্যমেলার মাঠটি আমাদের অত্যন্ত জরুরি। ১৯২০ সালে প্রকাশিত কলকাতা গেজেট অনুসারে এটি শেকৃবির অধীনস্থ ছিল। পর্যাপ্ত গবেষণার সুযোগ না থাকায় উচ্চতর কৃষি গবেষণা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। দেশের কৃষির উন্নতির জন্য পর্যাপ্ত গবেষণার জমি অত্যাবশ্যক।”

উন্নত কৃষি গবেষণা ও উদ্ভাবনের পথ প্রশস্ত করতে দ্রুত জমি বরাদ্দ নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও শিক্ষকরা।

শিক্ষাঙ্গন

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে শেকৃবির সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার

শেকৃবি প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি […]

নিউজ ডেস্ক

০৪ জুন ২০২৬, ২২:৪৮

শেকৃবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক শিক্ষার্থী কৃষিবিদ সানোয়ার আলম। নবগঠিত কমিটিতে তাকে কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। কমিটিতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে কৃষিবিদ সানোয়ার আলম সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমকে শক্তিশালী করতে তার ভূমিকা রয়েছে বলে তারা উল্লেখ করেন।

নেতাকর্মীরা জানান, সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা ও দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবেই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি কৃষি ও কৃষক সংশ্লিষ্ট বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবেন।

এদিকে যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন তারা।

শিক্ষাঙ্গন

অ্যাকাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন, এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে। বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে […]

নিউজ ডেস্ক

০২ মে ২০২৬, ১৬:০০

এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই শেষ করে দ্রুত ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নতুনভাবে সাজানো হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনজানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল থেকেই এই নতুন পদ্ধতি চালু করা হতে পারে।

বর্তমানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হলেও প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই সময়সূচি পিছিয়ে যায়। এতে উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে দীর্ঘ বিরতি তৈরি হয়, যা অনেক শিক্ষার্থীর পড়াশোনার ধারাবাহিকতায় প্রভাব ফেলে। এসব সমস্যা মাথায় রেখেই নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই যদি সব পরীক্ষা সম্পন্ন করা যায়, তাহলে সিলেবাস, ক্লাস টেস্ট ও বোর্ড পরীক্ষা নির্ধারিত সময়েই শেষ করা সম্ভব হবে। ফলে শিক্ষার্থীরা জানুয়ারিতেই পরবর্তী শ্রেণিতে ভর্তি হতে পারবে এবং দুই বছরের মধ্যেই নির্ধারিত পাঠক্রম শেষ করতে পারবে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, ডিসেম্বর মাসকে পুরোপুরি পরীক্ষার জন্য নির্ধারণ করা হবে। এ সময়ের মধ্যে বোর্ডগুলোকে পরীক্ষা গ্রহণ ও দ্রুত ফল প্রকাশ করতে হবে। ফল প্রকাশের পরপরই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

তিনি আরও জানান, লক্ষ্য হচ্ছে—শিক্ষার্থীরা ১৬ বছর বয়সে এসএসসি এবং ১৮ বছর বয়সে এইচএসসি পাস করে কোনো সেশনজট ছাড়াই উচ্চশিক্ষায় যেতে পারবে। কারিকুলাম সংস্কারের কাজ চলছে এবং সবকিছু প্রস্তুত থাকলে ২০২৭ সাল থেকেই এটি কার্যকর করা হতে পারে।

তবে নতুন সময়সূচি বাস্তবায়ন নির্ভর করবে নির্ধারিত সময়ে সিলেবাস সম্পন্ন করার ওপর। শিক্ষামন্ত্রী বলেন, আগে পরিকল্পনা ঠিক করা জরুরি—অ্যাকাডেমিক বছর ডিসেম্বরেই শেষ করতে হবে এবং সে অনুযায়ী পুরো শিক্ষা কার্যক্রম সাজাতে হবে।

এদিকে শিক্ষাবিদদের মতে, দেশের আবহাওয়া ও ভৌগোলিক বাস্তবতা বিবেচনায় নিয়ে পাবলিক পরীক্ষার সময় নির্ধারণ করে একটি বাস্তবসম্মত নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করা প্রয়োজন।

শিক্ষাঙ্গন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আবু তাহের, জাককানইবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়। এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। […]

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১২ মে ২০২৬, ২৩:০১

আবু তাহের, জাককানইবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে ‘কেস ক্র্যাকিং সিমপ্লিফায়েড আন্ডার রাইজ এআই ক্যাম্প’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির নবযুগ কনফারেন্স রুমে এ সেমিনারের আয়োজন করা হয়।

এআই ক্যাম্পের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ হ্যাক ম্যানেজার মো. ইয়াসিন আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন রাইজের ডিজিটাল গ্রোথ অফিসার শাম্মি আক্তার রুমি এবং বাংলালিংকের ইন্টার্ন (এইচআর) নোমান কিবরিয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি।

সেমিনারে অংশগ্রহণকারীদের কেস সমাধানের কৌশল, কৌশলগত চিন্তাভাবনা, সমস্যা সমাধান এবং কাঠামোবদ্ধ বিশ্লেষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি শিহাব সারওয়ার বলেন, ‘বর্তমান সময়ে বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার স্বপ্ন অনেক শিক্ষার্থীরই থাকে। সেই পথে বিজনেস কেস কম্পিটিশনের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই লক্ষ্যেই আমরা সেমিনারটি আয়োজন করেছি যাতে শিক্ষার্থীরা উপকৃত হতে পারে। আশা করছি শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রি এক্সপার্টের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছে।’

উল্লেখ্য, সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২৫০ জনের অধিক শিক্ষার্থীঅংশ নেন।