সকাল সাড়ে ৯ টায় শহিদ স্মৃতি স্তম্ভে আনুষ্ঠানিকভাবে জাতীয় উত্তোলন ও ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলে বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
এ সময় বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলে জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি
টাঙ্গাইলে জেলা বিএনপির উদ্যোগে বিজয় দিবসে বিজয় র্যালি করা হয়েছে। সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে র্যালি বের করে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়। পরে সেখানে শহীদ বেধীতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এ সব কর্মসূচিতে বিএনপি ছাড়াও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
টাঙ্গাইলে বিজয় দিবসে জামায়াতে ইসলামী’র র্যালি
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে শহর ও সদর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে র্যালি করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় শহরের শহীদ স্মৃতি পৌরসউদ্যাণ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।