রবিবার, ২২ নভেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

রাজনীতি

মাঠে শক্তি বাড়াতে বহিষ্কৃতদের দলে ফেরাচ্ছে বিএনপি

দোরগোড়ায় স্থানীয় সরকার নির্বাচন। এবার দলীয় প্রতীকে নির্বাচন না হলেও দল সমর্থিত একক প্রার্থী দেয়ার আভাস মিলেছে ইতোমধ্যে। স্থানীয় নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ তৃণমূলের বিরোধ মিটিয়ে একক প্রার্থী নিশ্চিত করা এবং দলীয় ঐক্য বজায় রাখা। সেলক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছে দলটি। দলীয় সূত্র বলছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পাঁচ শতাধিক নেতাকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার […]

মাঠে শক্তি বাড়াতে বহিষ্কৃতদের দলে ফেরাচ্ছে বিএনপি

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২২ নভেম্বর ২০২৬, ১০:৫১

দোরগোড়ায় স্থানীয় সরকার নির্বাচন। এবার দলীয় প্রতীকে নির্বাচন না হলেও দল সমর্থিত একক প্রার্থী দেয়ার আভাস মিলেছে ইতোমধ্যে। স্থানীয় নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ তৃণমূলের বিরোধ মিটিয়ে একক প্রার্থী নিশ্চিত করা এবং দলীয় ঐক্য বজায় রাখা। সেলক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু করেছে দলটি।

দলীয় সূত্র বলছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে পাঁচ শতাধিক নেতাকে আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে দলটি। বহিষ্কারাদেশ প্রত্যাহার করে কয়েকজনকে স্বপদেও পুনর্বহাল করা হয়েছে। এই তালিকায় রয়েছে বিদ্রোহী প্রার্থীরাও।

দলে ফেরার সুযোগ পেয়ে নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, ‘যেহেতু দল আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছে, তাই আমি দলের সব মানুষ ও নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।

গত কয়েক দিনে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি ছিল, তা দূর হয়েছে এবং আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, নড়াইলের মাটিতে কাউকে সন্ত্রাস করার সুযোগ দেব না।’

বহিষ্কৃত নেতাদের প্রত্যাশা, দলে ফিরিয়ে নেয়া হলে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন তারা। একই সঙ্গে পতিত ফ্যাসিস্টদের চলমান নৈরাজ্য মোকাবিলায় দলের পাশে থাকারও অঙ্গীকার তাদের।

দলে ফেরার প্রসঙ্গে যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহীদ ইকবাল হোসেন বলেন, ‘নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আমি বাধ্য হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলাম। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা আমার ভুল হয়েছে। এ জন্য আমি নিজেই অনুতপ্ত।’

এদিকে, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ‘দল যদি মনে করে, আমাকে এবং আমার হাজার হাজার নেতাকর্মীকে তাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আমি ও আমার নেতাকর্মীরা দলে ফিরতে চাই।

বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পর্কে আমি ও আমার কর্মীরা যতটা জানি, অন্য কেউ ততটা জানে না। কারা কী করতে পারে, কারা সন্ত্রাস বা অগ্নিসংযোগ করতে পারে, সেগুলো আমরা জানি। এসব বিষয় মাথায় রেখেই আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’

দুঃখ প্রকাশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দারুস সালাম থানার সাবেক আহ্বায়ক এস এ সিদ্দিক সাজু বলেন, ‘দল আমাকে মূল্যায়ন করেছে এবং মনোনয়ন দিয়েছিল। কিন্তু জোটগত কারণে আমার মনোনয়ন অন্য জায়গায় চলে যাওয়ার পরও জনগণের চাপে পড়ে আমি ধানের শীষের বিরুদ্ধে নির্বাচন করে স্বতন্ত্র সংসদ সদস্য হয়েছি। বিষয়টি আমার মনে বড় দুঃখ হয়ে আছে।’

দলের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, ‘এখনও সময় আছে। আমি দলের জন্য কাজ করে যাচ্ছি। আজও ফ্যাসিস্ট নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ককটেল হামলা, নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসংযোগ করে এসেছি। আমি দলের একজন কর্মী হিসেবে আছি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দলের কর্মী হিসেবে কাজ করে যেতে চাই।’

বহিষ্কৃতদের দলে ফেরানোর প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানান, গণহারে ফেরানোর সিদ্ধান্ত হয়নি, তবে দলের চেয়ারম্যান চাইলে হতে পারে যেকোনো সিদ্ধান্ত।

বহিষ্কৃত নেতাকর্মীদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দলের চেয়ারম্যান বিষয়টি কেস টু কেস বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। তিনি যেটা মনে করবেন, সেটাই করতে পারবেন। তবে যারা ওই সময়ে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছেন, তাদের সবার বহিষ্কারাদেশ ঢালাওভাবে প্রত্যাহার করে নেয়া হবে, এমন কোনো সিদ্ধান্ত এখনও হয়নি।’

তৃণমূলের ঐক্যবদ্ধ শক্তি কাজে লাগিয়ে জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় বিএনপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৬০৬

রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন। […]

এনসিপির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক, বিকেলে সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টায় বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনৈতিক পর্ষদের শীর্ষ নেতারা অংশ নেবেন।

বৈঠক শেষে বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি। এতে সংবিধান সংশোধনী কমিটি, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফর, বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দলের প্রতিক্রিয়া তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে এনসিপি।

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৬০৬

রাজনীতি

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান। এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া […]

‘সরকার স্টেপ নেওয়া শুরু করেছে,এটা গুড সাইন, পত্রিকায় নাম আসা হামলাকারীদেরও শাস্তির আওতায় আনতে হবে’: আসিফ মাহমুদ

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

০১ অক্টোবর ২০২৬, ১৫:৪৭

রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার পদক্ষেপকে ‘গুড সাইন’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ প্রতিক্রিয়া জানান।

এর কিছুক্ষণ আগেই গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে রাড্ডা ক্লিনিকের ঘটনায় বিএনপির দলের সংরক্ষিত আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছে। এরপরই প্রতিক্রিয়া জানান আসিফ মাহমুদ।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ লেখেন, ‘রাড্ডা ক্লিনিকের ঘটনায় সরকার স্টেপ নেওয়া শুরু করেছে, এটা গুড সাইন। তবে যেহেতু এটা একটা ফৌজদারি অপরাধ সেহেতু আইনের শাসন নিশ্চিতের লক্ষ্যে জড়িত সবাই শাস্তির আওতায় আনতে হবে।

তিনি আরও লেখেন, ‘হামলায় সরাসরি জড়িত এমন যাদের নাম পত্রিকায় এসেছে তাদের অনেককেই আমরা অন্য আরেকজন সংরক্ষিত এমপির সাথে পরবর্তীতেও ঘটনাস্থলে প্রেসের সামনে আসতে দেখেছি। তাদেরকেও যথাযথ শাস্তির আওতায় আনতে হবে।’a

৩০ অক্টোবর ২০২৫
poll_title
জাতীয় নির্বাচনের আগে গণভোট প্রশ্নে আপনার মতামত কী?

মোট ভোট: ১৪৬০৬

রাজনীতি

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য […]

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হতে হবে মর্যাদা ও ন্যায়ের ভিত্তিতে,কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়: সারজিস আলম

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৩ আগস্ট ২০২৬, ১৭:০৮

ভারতের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক ও পারস্পরিক সম্পর্ক থাকা দরকার। তবে সেই সম্পর্ক হতে হবে মর্যাদা, ন্যায়, সমতা ও পারস্পরিক সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের হলরুমে এনসিপির কক্সবাজার জেলা সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশের গণহত্যার ঘটনায় অভিযুক্ত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে জানিয়ে সারজিস বলেন, বাংলাদেশের পক্ষ থেকে তাকে ফিরিয়ে দিয়ে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে হাদি হত্যাকাণ্ডের আসামিদেরও ফিরিয়ে দিতে হবে।

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং প্রধানের আকস্মিক সফর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরের পর ভারতের পক্ষ থেকে দেওয়া বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলে এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এখনই ভারতে যেতে হবে পরে গেলে ক্ষতি হবে-এ ধরনের বক্তব্য কোনো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রতি মর্যাদাপূর্ণ আচরণের প্রকাশ নয়।

এটা ভারতের ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’ বলে মনে হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যে দুটি শক্ত অবস্থানসম্পন্ন বিবৃতি দিয়েছে, তা সাধুবাদ জানাই। তবে, এসব অবস্থান শুধু বক্তব্যে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

এসময় বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজা উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদ, আবু বাকের মজুমদারসহ এনসিপির কক্সবাজারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ-ভারত সম্পর্ক হতে হবে দুই দেশের জনগণ ও দুই রাষ্ট্রের পারস্পরিক মর্যাদা, সমতা, ন্যায় এবং সার্বভৌমত্বের ভিত্তিতে, কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয় বলেও উল্লেখ করেন সারজিস।

১৩ নভেম্বর ২০২৫
poll_title
আপনি কি জাতীয় নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্তকে সমর্থন করেন?

মোট ভোট: ৭৪৭৪