নড়াইলে বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে আমজনতার দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি জানান।
সমাবেশে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। দলটি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে হিংস্র হয়ে উঠেছে। আওয়ামী লীগকে প্রতিহত করতে জামায়াতে ইসলামী, এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গোপালগঞ্জকে কয়েকটি জেলার মধ্যে ভাগ করে দেওয়ার বিষয়ে ওসমান হাদির দেওয়া পূর্বাভাস এখন সত্য বলে মনে হচ্ছে। আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, সন্ত্রাসীদের প্রতিহত করার ক্ষেত্রে কোনো শর্ত থাকতে পারে না।