দৈনিক সকালের সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ ওঠা জি এম আকরাম ওরফে ফারাবীর সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো ধরনের পেশাগত বা প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। চাকরিবিধি ও পেশাগত শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে গত ২৫ মে ২০২৬ তারিখে তাকে প্রতিষ্ঠান থেকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে দৈনিক সকাল কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানায়, আকরাম ওরফে ফারাবী দৈনিক সকালের মোজো রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করতেন। দায়িত্ব পালনকালে চাকরিবিধি ও পেশাগত শৃঙ্খলা লঙ্ঘনের কারণে ২৫ মে ২০২৬ইং তারিখে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। ওই দিন থেকেই প্রতিষ্ঠানের সঙ্গে তার সব ধরনের পেশাগত সম্পর্ক বাতিল করা হয়েছে।
সম্প্রতি কর্তৃপক্ষের নজরে এসেছে, চাকরিচ্যুত হওয়ার পরও ফারাবী দৈনিক সকালের সাংবাদিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করছেন এবং অর্থ আদায় করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
এ বিষয়ে দৈনিক সকাল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে,
আকরাম ওরফে ফারাবী বর্তমানে দৈনিক সকালের কোনো পদে কর্মরত নন। প্রতিষ্ঠানের নাম, পরিচয়পত্র কিংবা অন্য কোনো প্রাতিষ্ঠানিক পরিচয় ব্যবহার করে প্রতিনিধিত্ব করার কোনো অনুমতিও তার নেই।
কর্তৃপক্ষ আরও জানায়, দৈনিক সকাল অর্থের বিনিময়ে কোনো সংবাদ প্রকাশ, প্রচার কিংবা সংবাদ প্রকাশ বন্ধ রাখে না। পেশাগত সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠতা ও স্বচ্ছতা বজায় রেখেই প্রতিষ্ঠানটির সব সংবাদ কার্যক্রম পরিচালিত হয়।
এ অবস্থায় জি এম আকরাম ওরফে ফারাবী দৈনিক সকালের পরিচয় ব্যবহার করে কারও সঙ্গে যোগাযোগ করলে বা অর্থ দাবি করলে তার সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হচ্ছে।
চাকরিচ্যুত হওয়ার পর তার ব্যক্তিগত কর্মকাণ্ড, আর্থিক লেনদেন কিংবা কোনো ধরনের প্রতিশ্রুতির সঙ্গে দৈনিক সকালের কোনো সংশ্লিষ্টতা নেই। প্রতিষ্ঠানের নাম ও পরিচয় অননুমোদিতভাবে ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
একই সঙ্গে দৈনিক সকালের পরিচয় ব্যবহার করে কেউ অর্থ দাবি করলে বা কোনো অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে সংশ্লিষ্ট তথ্যপ্রমাণসহ সরাসরি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।