কিছু সুর কানে এসে থামে না, ছুঁয়ে যায় হৃদয়। কিছু দৃশ্য কেবল চোখে দেখা হয় না, অনুভূতিতে জায়গা করে নেয়। কিছু মুহূর্ত সময়ের সীমানা পেরিয়ে মানুষের স্মৃতি ও আবেগের অংশ হয়ে থাকে। আর কিছু উপমা হয়ে ওঠে একটি সময়ের স্বপ্ন, প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।
তেমনই এক আবেগঘন উপমায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘বাংলাদেশের বাঁশিওয়ালা’ হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘বাংলাদেশের বাঁশিওয়ালা’ হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রীর দিনভর কর্মসূচির বিভিন্ন মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এমন মন্তব্য করেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওগুলো প্রকাশ করে মুশফিকুল ফজল আনসারী লেখেন, ‘বাংলাদেশের বাঁশিওয়ালা, সার্বভৌমত্ব রক্ষা ও উন্নত রাষ্ট্র গড়ার পালা।’
ভিডিওতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির দৃশ্য তুলে ধরা হয়। দিনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন।
পরে জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশদের মহাসমাবেশে যোগ দেন তিনি। এরপর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র্যালিতে নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে অংশ নেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এসব কর্মসূচির মুহূর্ত তুলে ধরে দেওয়া ক্যাপশনে রাষ্ট্রদূত আনসারী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং উন্নত রাষ্ট্র গঠনের প্রত্যাশার কথা উল্লেখ করেন। তাঁর এই ‘বাংলাদেশের বাঁশিওয়ালা’ উপমাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টি কেড়েছে।