আনোয়ার আরমান:
চিকিৎসকদের পেশাগত পরিচয়ের বাইরে থাকা সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতাকে তুলে ধরতে ব্যতিক্রমী এক ফ্যাশন শোর আয়োজন করলেন বর্তমান সময়ের জনপ্রিয় শো ডিরেক্টর ও প্রযোজক সাকিব সনেট।

মিস ও মিসেস ডক্টরদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। র্যাম্পে চিকিৎসকদের আত্মবিশ্বাসী পদচারণা, আকর্ষণীয় পোশাক ও নান্দনিক উপস্থাপনায় জমে ওঠে পুরো আয়োজন।

অনুষ্ঠানের বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব, পিয়াল হোসেন, জনপ্রিয় অভিনেত্রী শখ, ডক্টর মিয়ামি, সৈয়দ রুমা ও জনপ্রিয় ইনফ্লুয়েন্সার বারিশ হক।
আয়োজনটি করতে পেরে আনন্দ প্রকাশ করেন সাকিব সনেট। তাঁর মতে, চিকিৎসকদের পেশাগত দায়িত্বের পাশাপাশি তাঁদের অন্যান্য প্রতিভা ও আত্মপ্রকাশের সুযোগ তৈরি করাই এমন আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

অন্যদিকে বিচারকের আসনে থাকা অতিথিরাও জানান তাঁদের নতুন অভিজ্ঞতার কথা। চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত মানুষদের ফ্যাশন ও র্যাম্পে এমন আত্মবিশ্বাসী উপস্থিতি মুগ্ধ করেছে সবাইকে।
সব মিলিয়ে প্রচলিত সৌন্দর্য প্রতিযোগিতার বাইরে চিকিৎসকদের প্রতিভা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা তুলে ধরার এক ভিন্নধর্মী আয়োজন হয়ে উঠেছে এই ফ্যাশন শো।
