শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সারাদেশ

চরম অসন্তোষ, ক্ষোভ এবং নিন্দায় সরব গাংনীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা

মেহেরপুর প্রতিনিধিঃ ১৮০৯-২৬ ইং চরম অসন্তোষ, ক্ষোভ এবং নিন্দায় সরব হয়ে উঠেছে ডি গ্রেড থেকে সি গ্রেডে উন্নীত হওয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। ২০০৩ সালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন শ্রেণী বা ক্যাটাগরীতে বিভক্ত করার সময় বৈষম্যের শিকার হওয়া কিছু মুক্তিযোদ্ধা বৈষম্যের অবসানে ২০০৮-০৯ সালে হাইকোর্টে রীট দায়ের করে। আদালত ২/২/১২ তারিখে রীট কারীদের পক্ষে রায় দেন। তথাপি কর্তৃপক্ষ আদালত […]

চরম অসন্তোষ, ক্ষোভ এবং নিন্দায় সরব গাংনীর যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

১৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৯

মেহেরপুর প্রতিনিধিঃ ১৮০৯-২৬ ইং

চরম অসন্তোষ, ক্ষোভ এবং নিন্দায় সরব হয়ে উঠেছে ডি গ্রেড থেকে সি গ্রেডে উন্নীত হওয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। ২০০৩ সালে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন শ্রেণী বা ক্যাটাগরীতে বিভক্ত করার সময় বৈষম্যের শিকার হওয়া কিছু মুক্তিযোদ্ধা বৈষম্যের অবসানে ২০০৮-০৯ সালে হাইকোর্টে রীট দায়ের করে। আদালত ২/২/১২ তারিখে রীট কারীদের পক্ষে রায় দেন। তথাপি কর্তৃপক্ষ আদালত পরিবর্তন এবং আপীল করেও রায় বহাল থাকে।

অতঃপর সর্বশেষ ও সর্বোচ্চ ধাপে দায়ের হয় সিভিল রিভিউ পিটিশন কেস নং – ১৪০/২০২২ যার রায় হয়েছে ইংরেজি ৪ জানুয়ারী ২০২৪ তারিখে। এবং চূড়ান্ত ফলাফল রীটকারীদের পক্ষেই যায়। সুপ্রীমকোর্টের এই চূড়ান্ত আদেশ অনুযায়ী বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট যথানিয়মে রায় বাস্তবায়ন কার্যক্রম শুরু করেন।

বেশ কয়েকজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ জানান, আদালতে অন্যান্য এলাকার সহ মোট ১১টি রীট বিচারাধীন থাকলেও বৃহত্তর কুষ্টিয়া অঞ্চল থেকে ২০০৮-০৯ সালে দায়েরকৃত ২৭২৬/০৯ ও ৬২৩৫/০৮ রীট দুটির চূড়ান্ত আদেশের প্রেক্ষিতে রায় কার্যক্রম করা শুরু হয়।

এতেই হয় বিপত্তি। অন্যান্য ৯টি রীটের এবং ভূয়া কিছু নাম ব্যবহার করে অবৈধ পন্থায় সুবিধাভোগী প্রত্যাশীরা পরিকল্পিতভাবে চলমান কার্যক্রমে বিভ্রান্তি ও বিভক্তি সুষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়। একই ধারাবাহিকতায় সে স্বার্থন্বেষী কুচক্রিরা মিথ্যা সাজানো তথ্য দিয়ে একটি পত্রিকার বিশেষ প্রতিবেদককে বিভ্রান্ত করার অপচেষ্টা করেছে।

প্রকৃত তথ্য ও সত্যকে আড়াল করতে এবং ব্যাক্তিগত ফায়দা অর্জনের স্বার্থে বিকৃত তথ্য প্রদান করেছে। অপকৌশলে একটি পত্রিকায়া বিকৃত ও মনগড়া তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশিত হয় সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধাদের হাতে এসেছে। প্রতিবেদনটি প্রাপ্তি বা পড়ার সাথে সাথে সংশ্লিষ্ট সকল মুক্তিযোদ্ধাগন সম্মিলিত স্বাক্ষরে খবরটির ’তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

রীটভূক্ত সকল মুক্তিযোদ্ধাগন লিখিত ভাবে আরো জানিয়েছেন যে, ২৭২৬ ও ৬২৩৫নং মামলা চালনা এবং তদারকীর দায়িত্ব আমরা সম্মিলিত সিদ্ধান্তে তাহাজ উদ্দিন, নুরুল হুদা, মাহাবুবুর রহমান-কে দিয়েছিলাম। এবং তারা অত্যন্ত সততা, নিষ্ঠা এবং নিরলস শ্রম দিয়ে কাংখিত সুফল এনে দিয়েছেন।

রায় পরবর্তী সময়ে তারা কথনোই কল্যাণ ট্রাস্টে যাননি। ফলে মিথ্যা আখ্যা দিয়ে এই বিভ্রান্তি বা বিভক্তি সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবেদনে উল্লিখিত সবুজ নামের ব্যাক্তির সাথে অবৈধ কোন লেন-দেন নেই তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, ট্রাস্টের কোন কর্মকর্তা বা কর্মচারীর সাথে আমাদের কোন অনিয়ম তান্ত্রিক সর্ম্পক বা যোগসূত্র নেই। তথাকথিত অভিযোগে ব্যবহৃত নাম গুলো বানানো, সাজানো, ভূয়া ও কল্পনা প্রসূত, এর সাথে প্রকৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কোন সর্ম্পৃক্ততা নেই।

সুপ্রীম কোর্টের রায় অনুযায়ী রায় প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের যখন যুদ্ধাহত গেজেট প্রকাশের পথে ঠিক তখনই কুচক্রীরা প্রতিহিংসা পরায়ন হয়ে বানোয়াট তথ্য প্রচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি এবং গেজেট প্রকাশে বাঁধা বা প্রতিবন্ধকতা সৃষ্টির অপপ্রয়াস করছে মাত্র।

 ২৭২৬ ও ৬২৩৫ নং রীটে সংযুক্ত সকল যুদ্ধাহত মুক্তিযোদ্ধাবৃন্দ অনাতিবিলম্বে “ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে” তাদের গেজেট প্রকাশের জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানিয়েছে।

সারাদেশ

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের […]

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

ডেস্ক রিপোর্ট

২৮ জুন ২০২৬, ১০:৩০

পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি মোটরসাইকেল মিছিলে হামলা চালিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- মধ্য দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলী ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, রিয়াজ, হেলাল রাড়ী, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মোটরসাইকেলের বহরে এই হামলা চালায়। হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মী আহত হয় এবং ২০-২৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। ঘটনা জানার পর উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার আহত নেতাকর্মীদের দেখতে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে যান।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সারাদেশ

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা […]

আমি সরকারি চাকরি করি,তোমরা আমার চাকরিটা খাইয়ো না, আমি মারা যাব,তোমরা আমার কোনো ক্ষতি কইরো না

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৫ জুলাই ২০২৬, ২১:২০

কুমিল্লা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ মহসিনের বদলিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

শনিবার (২৫ জুলাই) কলেজ ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীদের সামনে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক মহসিন। উপস্থিত শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের দাবি, তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি সরকারি চাকরি করি, তোমরা আমার চাকরিডা খাইয়ো না। তোমরা আমার কোনো ক্ষতি কইরো না। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের পা ধরে শান্ত থাকার অনুরোধ জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধনের সময় শিক্ষার্থীরা বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মোহাম্মদ মহসিন আন্দোলন থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, এটা আমার বদলির অংশ। আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেবো না। এরপর তিনি আবেগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন।

এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের শিক্ষকদের কোনো ক্ষতি হতে দেব না। স্যার সরকারি চাকরিজীবী। চাকরি নিয়ে শঙ্কা থেকেই তিনি আমাদের সামনে কান্না করেছেন। সামান্য বৃষ্টির পানিকে ইস্যু করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করার কোনো যৌক্তিকতা নেই।

আরেক শিক্ষার্থী বলেন, এই মানববন্ধনকে কেন্দ্র করে যদি শিক্ষকদের ওপর কোনো ধরনের চাপ সৃষ্টি করা হয়, তাহলে আন্দোলন শুধু মহিলা কলেজে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজন হলে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বৃষ্টির পানি কলেজ ক্যাম্পাসে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লা সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সাতজন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এরপর থেকেই শিক্ষার্থীরা ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করছেন এবং বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছেন।

সারাদেশ

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও […]

শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধা, চাঁদা দাবির অভিযোগ

ছবি সংগৃহীত

প্রতিনিধি ডেস্ক

২৯ জুলাই ২০২৬, ২২:০৮

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রবাসীর বাড়ি নির্মাণে বাঁধার ঘটনা ঘটেছে। পড়ে চাঁদা দাবির অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার।

ঘটনাটি ঘটেছে শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল শিমুলপাড়া মহল্লার প্রবাসী মোঃ তারেক রহমানের বাড়িতে। তারেক রহমান ওই গ্রামের মোঃ দেরাজ প্রামানিকের ছেলে। অভিযুক্তরা তাদের প্রতিবেশী আনসার প্রামাণিক ও তার তিন ছেলে রোশনাই, আল মাহমুদ ও আলম।

আজ বুধবার দুপুরে সরেজমিনে ভুক্তভোগী প্রবাসী তারেক রহমানের বাড়িতে গেলে তারা অভিযোগ করে বলেন। বাড়ির কাজ করার জন্য ইট ও রড নিয়ে আসার সময় অভিযুক্তরা বাঁধা দেয়। এসময় তারা আমাদের জায়গা দিয়ে বাড়ির পেছনে অবস্থিত জলাশয়ে যাওয়ার রাস্তা দাবি করেন।

পরে এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীর পূর্ব পাশের দেয়াল ভেঙে তাদের রাস্তা দেওয়া হয়। আজ তাদের বাড়ির সামনে দিয়ে শ্রমিকরা আসার সময় তারা বাধা দেয় ও গালাগালি করলে শ্রমিকরা ফিরে যায়। পরে আমরা বিষয়টি জানতে গেলে আমাদের সাথেও দুর্ব্যবহার করে এবং অসুস্থ দেরাজ প্রামানিককে ধাক্কা দেয়।

এসময় তারা আরো বলেন, আনসার প্রামাণিক ও তার ছেলেরা এখন বাড়ির মাঝ দিয়ে রাস্তা চায়। নাহলে তারা আমাদের বাঁড়ি করতে দিবে না। এছাড়া লোক মারফত আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে, টাকা দিলে আর বাধা দিবে না।

এই ঘটনায় আনসার প্রামাণিক ও তার ছেলে আল মাহমুদ ও রোশনাই বলেন, আমাদের জায়গা দিয়ে রাস্তা হয়েছে তাদের বাড়ি দিয়েও রাস্তা দেয়ার কথা ছিল এবং সেই মোতাবেক খুঁটি লাগানো ছিল। এখন বাড়ির মাঝখান দিয়ে রাস্তা না দিলে আমরা যেতে দেবো না।