নেত্রকোনা প্রতিনিধি :
ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে নারীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে সৈয়দা সাদিয়া ইসলাম (২২) নামের এক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী নেত্রীকে আটক করেছে পুলিশ। তিনি এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচ জনের কাছ থেকে টাকা নেওয়ার কথা শিকার করেছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা পৌর শহরের কুরপাড় থেকে তাকে আটক করা হয়।
সাদিয়া আক্তার নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায় জেলা নাগরিক প্রার্থীর নারীনেত্রী সাদিয়া আক্তার সরকারের ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে বেশ কিছু লোকের কাছ থেকে জন প্রতি তিন হাজার টাকা করে নেন এরমধ্যে কয়েকজনের এই বিষয়টি নিয়ে সন্দেহ হলে ওই নারী নারী নেত্রীকে আটকে রেখে সদর থানার পুলিশকে জানান খবর পেয়ে নেত্রকোনা সদর মডেল থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।
এনসিপির নেত্রকোনা জেলা কমিটির সদস্য সচিব ফাহিম রহমান খান পাঠান বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ এ ধরনের অপরাধ করে থাকলে এর দায় সংগঠন নিবে না। এটি ওই ব্যক্তির ব্যক্তিগত দায়। সাদিয়া আক্তার যদি সত্যিই এ অপরাধের সঙ্গে জড়িত থাকেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তারা জানতে পেরেছেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাদিয়া আক্তার জন প্রতি তিন হাজার করে পাঁচজনের কাছ থেকে ১৫হাজার টাকা নিয়েছেন। যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।