মোঃ তাজুল ইসলাম, নোয়াখালী প্রতিনিধি;
নোয়াখালীর জনপ্রিয় ব্র্যান্ড “রুচিকা বেকারি কে কেক তৈরিতে পচা ও ভালো ডিম একসঙ্গে ব্যবহার করার প্রমাণ পেয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের টিম। সরেজিমে গিয়ে টিম দেখেন অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে। এ দুটি ঘটনায় প্রতিষ্ঠানটি কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়।
সোমবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে সদর উপজেলার দত্তেরহাট এলাকায় উক্ত অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক চলতি দায়িত্ব (অতিরিক্ত) মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযান কালে দেখা যায়, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজ নামের প্রতিষ্ঠানটি বাজার থেকে সংগ্রহ করা পচা ও ভালো ডিম একসঙ্গে মিশিয়ে কেক তৈরি করছে।
ভেঙে রাখা ডিম থেকে প্রচণ্ড দুর্গন্ধও ছড়াচ্ছিল। এছাড়াও কেক তৈরির সময় প্রয়োজনীয় স্বাস্থ্য বিধিও মানা হচ্ছিলো না।অভিযানে সূত্রে আরও জানাযায়, প্রতিষ্ঠানটিতে ‘হানিকম্ব’ নামের বান তৈরিতে চরম অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা ব্যবহার করা হচ্ছে।
এসব কর্মকাণ্ড ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারার লঙ্ঘন হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিপুল পরিমাণ পচা ডিম ও অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা জব্দ করে ধ্বংস করা হয়েছে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আইন শৃঙ্খলায় সহায়তা করেন জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তারা।