আবু বক্কর সিদ্দিক কক্সবাজার|
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মাদকবিরোধী র্যালি ও পথসভা। উখিয়া থানা পুলিশের উদ্যোগে স্থানীয় খাতিজা তুল কুবরা বালিকা মাদ্রাসায় এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন কর
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, মুস্তাফিজুর রহমান, শাহাবুদ্দিন চৌধুরী, হেলাল উদ্দিন মেম্বার এবং হেলাল উদ্দিন হীরা।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওসি আতিকুর রহমান মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেন, “মাদকের ভয়াবহ থাবা থেকে আমাদের তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে পুলিশ ও সাধারণ মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। উখিয়ায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হচ্ছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হ
বিশেষ বক্তারা মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে পরিবারের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।
উখিয়া থানার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ও বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবুল আজাদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।