রবিবার, ০৯ আগস্ট ২০২৬

পরীক্ষামূলক সংস্করণ

সোশ্যাল মিডিয়া

প্রধানমন্ত্রীকে নিয়ে অযাচিত শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ শিবির নেতার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অনভিপ্রেত ও অযাচিত শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি আলিয়া মাদ্রাসার সভাপতি মো. আব্দুল আলিম। শনিবার (৮ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দুঃখ প্রকাশ করেন। স্ট্যাটাসে আব্দুল আলিম দাবি করেন, গত ৪ আগস্ট সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি হলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রবিউল ইসলাম […]

প্রধানমন্ত্রীকে নিয়ে অযাচিত শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ শিবির নেতার

প্রধানমন্ত্রীকে নিয়ে অযাচিত বক্তব্যের পর ঢাকা আলিয়া শিবির সভাপতির দুঃখ প্রকাশ

ডেস্ক রিপোর্ট

০৯ আগস্ট ২০২৬, ০৯:০৩

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অনভিপ্রেত ও অযাচিত শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সরকারি আলিয়া মাদ্রাসার সভাপতি মো. আব্দুল আলিম।

শনিবার (৮ আগস্ট) নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

স্ট্যাটাসে আব্দুল আলিম দাবি করেন, গত ৪ আগস্ট সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার দুটি হলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের মারধর করে হল থেকে বের করে দেন। পরে অস্ত্রসহ হলে অবস্থান এবং হলের আশপাশে শিক্ষার্থীদের মারধর করে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে বলে উল্লেখ করেন তিনি।

আব্দুল আলিম জানান, ঘটনার পর থেকে তিনি ও সাধারণ শিক্ষার্থীরা চার দিন ধরে হলের বাইরে অবস্থান করছেন। এর মধ্যে শনিবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে অনেক শিক্ষার্থীর অনার্স পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তিনি বলেন, পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে মাদ্রাসায় যাওয়ার পথে দুপুর ১টা ১০ মিনিটের দিকে মেডিকেল মোড়ে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়। দীর্ঘ সময় অপেক্ষা করেও দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীদের মাদ্রাসায় প্রবেশ করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ পরিস্থিতিতে চরম ক্ষোভ, হতাশা ও মানসিক চাপের মধ্যে তিনি অসচেতনভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এমন কিছু কথা বলেছেন, যা বলা তাঁর উচিত হয়নি বলে উল্লেখ করেন।

নিজের বক্তব্যের শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করে আব্দুল আলিম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আমার বক্তব্যের শব্দচয়নের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ওই পরিস্থিতিতে এমন শব্দ ব্যবহার করা আমার উচিত হয়নি।”
তবে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধানও দাবি করেছেন তিনি।

আব্দুল আলিম বলেন, “আমার বক্তব্যের অনভিপ্রেত শব্দচয়নের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমাদের মূল প্রশ্নগুলো এখনো রয়ে গেছে—কেন সাধারণ শিক্ষার্থীদের হল থেকে বের করে দেওয়া হলো? কেন তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হলো না? কেন শিক্ষার্থীরা এখনো নিজেদের হলে নিরাপদে প্রবেশ করতে পারছে না?”

প্রধানমন্ত্রীর কাছে গত ৪ আগস্টের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা, মারধর, হল থেকে বের করে দেওয়া, অস্ত্রসহ হলে অবস্থান এবং মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে বাধা দেওয়ার অভিযোগ তদন্ত করে ভবিষ্যতে কোনো শিক্ষার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

সাধারণ শিক্ষার্থীদের নিরাপদে নিজ নিজ হলে ফিরিয়ে দিয়ে দ্রুত স্বাভাবিক আবাসিক, শিক্ষাবান্ধব ও পরীক্ষার পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান আব্দুল আলিম।

তিনি বলেন, “আমরা কোনো সংঘাত চাই না। আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা নিরাপদে হলে ফিরুক, নিয়মিত পড়াশোনা করুক এবং নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করুক। কোনো পক্ষের প্রতি পক্ষপাত নয়; ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণই আমাদের প্রত্যাশা।”

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সাধারণ শিক্ষার্থীদের নিরাপদে হলে ফিরিয়ে দিয়ে তাদের শিক্ষা ও পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়া

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। তার পদত্যাগ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা। সোমবার (১ জুন) দুপুর ১টা ১৩ মিনিটে দেয়া পোস্টে তিনি লিখেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ এক […]

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র

মন্ত্রীর পদত্যাগ দেশের ইতিহাসে বিরল, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে রাখতে চায়: সর্ব মিত্র

নিউজ ডেস্ক

০১ জুন ২০২৬, ১৪:৪৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। তার পদত্যাগ নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য সর্ব মিত্র চাকমা।

সোমবার (১ জুন) দুপুর ১টা ১৩ মিনিটে দেয়া পোস্টে তিনি লিখেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে এ এক বিরল ঘটনা, যেখানে সবাই ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে চায়।’

‘মন্ত্রীকে আমি যতদূর চিনেছি-জেনেছি, তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত এবং স্বল্পভাষী। রাজনীতিতে যেখানে কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের ঘটনা, তিনি বিরোধী পক্ষকে কখনও কথার মাধ্যমে আক্রমণ করেননি। এমন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের দরকার। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব নেওয়ার পর বেশ সক্রিয় দেখেছি তাকে’-যোগ করেন ডাকসু নেতা।

সর্ব মিত্র চাকমা আরও লিখেছেন, ‘জানি না তিনি এ সিদ্ধান্ত কেন নিয়েছেন, অভ্যন্তরীণ বিষয়ও থাকতে পারে। কিন্তু দেশ ও পার্বত্যবাসীর কল্যাণে তার এ পদে আসীন থাকা দরকার। প্রধানমন্ত্রী চাইলে তিনি নিশ্চয় না করবেন না।’

প্রসঙ্গত, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। সোমবার তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

সোশ্যাল মিডিয়া

রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা,পাবলিকস আর সাফাররিং,ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায় মাননীয় স্পিকার

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।” তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু […]

নিউজ ডেস্ক

১৮ জুন ২০২৬, ১১:৫৯

নিজ এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা ব্যতিক্রমী ভাষায় তুলে ধরে সংসদ সদস্য জেবা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন। সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “রাস্তাজ আর ভেরি ভেরি পিছলা, পাবলিকস আর সাফাররিং। ইন রিইনি সিজন পাবলিকস লেগ কাঁদার মধ্যে হান্দি যায়, মাননীয় স্পিকার।”

তার এ বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই এটিকে সাধারণ মানুষের দুর্ভোগের সরল ও বাস্তব চিত্র তুলে ধরার প্রয়াস হিসেবে দেখছেন। বক্তব্যে তিনি বর্ষা মৌসুমে কাদাময় ও চলাচলের অনুপযোগী সড়কের কারণে স্থানীয় জনগণের ভোগান্তির বিষয়টি তুলে ধরেন এবং দ্রুত সংস্কারের দাবি জানান।

সোশ্যাল মিডিয়া

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। ওই পোস্টে […]

পাটওয়ারী-সারজিসের গাড়ি বহরে লীগের জয় বাংলা হয়েছে,আরও বেশি বেশি আ.লীগের পাশে থাকুন, দোচন খান: ইলিয়াস

ছবি সংগৃহীত

নিউজ ডেস্ক

২৮ জুলাই ২০২৬, ২২:৪১

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সফরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টে আরও বলা হয়, এ ঘটনাকে আওয়ামী লীগের প্রতি জনসমর্থনের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

ওই পোস্টে লেখক আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশে দলটির পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, প্রায় দেড় বছর আগেই এমন পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন বলে তার দাবি।