আবু বক্কর সিদ্দিক কক্সবাজার
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করার সময় উড্ডয়নরত অবস্থায় নিরাপত্তা বেল্ট থেকে ছিটকে সমুদ্রে পড়ে শৌভিক রয় (২৮) নামে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দরিয়ানগর এলাকার ‘সি স্পোর্টস’ নামক একটি বিনোদন পয়েন্টে এ দুর
নিহত শৌভিক রয়ের বাড়ি খুলনা জেলায়। তিনি সহপাঠী ও স্বজনদের সমন্বয়ে গঠিত ৯ সদস্যের একটি দল নিয়ে কক্সবাজার ভ্রমণে এসেছিলস্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে অন্য পর্যটকদের সঙ্গে দরিয়ানগরের ‘সি স্পোর্টস’ পয়েন্টে প্যারাসেইলিং রাইডে অংশ নেন শৌভিক। আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই হঠাৎ তিনি নিরাপত্তা সরঞ্জাম ও বেল্ট থেকে ছিটকে সরাসরি বঙ্গোপসাগরের পানিতে আছড়ে পড়েন। এতে তিনি গুরুতর আহত
ঘটনাস্থল থেকে রাইড পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মচারীরা তাঁকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের সফরসঙ্গী ও স্বজনদের কান্নায় হাসপাতাল প্রাঙ্গণে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এ ঘটনার পর সৈকতে বেড়াতে আসা সাধারণ পর্যটকদের মাঝে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড
”দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে প্যারাসেইলিং পরিচালিত হলেও নিরাপত্তা ব্যবস্থার মান ও তদারকি নিয়ে প্রশ্ন থেকে গেছে। একই প্রতিষ্ঠানে বারবার দুর্ঘটনা ঘটলেও নেওয়া হয়নি কার্যকর ব্যবস্থা।” — সচেতন নাগরিক সমাএদিকে, স্থানীয় বাসিন্দা ও পর্যটন-সংশ্লিষ্টদের অভিযোগ—কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে এডভেঞ্চার ওয়াটার স্পোর্টস ও প্যারাসেইলিং পরিচালিত হলেও সরঞ্জামগুলোর নিরাপত্তা মান যাচাই এবং নিয়মিত প্রশাসনিক তদারকি করা হয়
অভিযোগ রয়েছে, এর আগেও একই প্রতিষ্ঠানের প্যারাসাইলিং কার্যক্রমে প্রাণঘাতী ও মারাত্মক দুর্ঘটনার নজির ছিল, যা নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়। তবে বারবার এমন ঘটনা ঘটলেও রাইড পরিচালনাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া এবং কার্যকর কোনো সুরক্ষা গাইডলাইন প্রয়োগ না করায় এই ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রাইড পরিচালনা কর্তৃপক্ষের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ উদ্ঘাটন এবং সরঞ্জামাদিতে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।