মোঃ মিরাজ হোসাইন, ভোলাঃ
ভোলার দৌলতখান উপজেলার অসহায় জেলে বাবলু (৩০) বিষধর সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।বাবলুর স্ত্রী, দুই সন্তান ও আত্মীয়-স্বজনের আহাজারিতে আকাশবাতাস ভারী হচ্ছে।
রবিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত বাবলু উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেরামত আলী বাড়ির মৃত আহমদ আলীর ছেলে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে ছিলো তার ছোট্ট সংসার। মেঘনা নদীতে মাছ শিকার করে চলতো তার সংসার।
পরিবারও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই রাত আটটার দিকে বিএনপিবাজার সাংগঠন ও মেঘনা নদীতে মাছ শিকার শেষে তীরে ফেরার সময় বিষধর একটি সাপে জেলে বাবলুকে কামড় দেয়। স্থানীয়রা তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে
কত বড় তো চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের দাবি, বিষধর সাপের বিষে বাবলুর কিডনি ও পায়ে মারাত্নক ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারেননি পরিবার।