নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি এলাকার পশ্চিম ডাঙ্গাপাড়ায় অবস্থিত দুই শতাব্দীর ঐতিহ্যবাহী ‘পাখির গ্রাম’ পরিদর্শন করেছেন নীলফামারীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মো. নায়িরুজ্জামান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদ নীলফামারীর প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা,
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শায়লা সাঈদ তন্বী, ১ নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেয়াজুল ইসলাম, ডোমার উপজেলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন সহ আরো অনেকে।
পরিদর্শনকালে তারা পাখিদের প্রাকৃতিক আবাসস্থল ঘুরে দেখেন এবং এলাকার জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের উদ্যোগে পাখিদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে ওঠা এই ঐতিহ্যবাহী স্থানটির সংরক্ষণ ও উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
দুই শতাব্দীরও বেশি সময় ধরে নানা প্রজাতির দেশীয় পাখির নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত পশ্চিম ডাঙ্গাপাড়ার ‘পাখির গ্রাম’ বর্তমানে প্রকৃতিপ্রেমী ও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।