মোঃ হোসেন, মনপুরা (ভোলা) প্রতিনিধি
ভোলার মনপুরায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বড় আকৃতির একটি ‘রাজা ইলিশ’। প্রায় ৩ কেজি ওজনের এই ইলিশটি স্থানীয় মৎস্যঘাটে নিলামে ৯ হাজার টাকায় বিক্রি হয়।
শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তে মাছটি বিক্রি করা হয়। মাছটির ওজন ছিল ২ কেজি ৮০০ গ্রাম।
আড়তের ম্যানেজার নাহিদ জানান, শনিবার সকালে কলাতলী চর আবাসন খালের কামাল মাঝিসহ কয়েকজন জেলে রামনেওয়াজ সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার করছিলেন। এ সময় তাদের জালে বড় আকৃতির ইলিশটি ধরা পড়ে।
উপকূলীয় এলাকার জেলে ও মৎস্য ব্যবসায়ীরা এ ধরনের বড় আকারের ইলিশকে ‘রাজা ইলিশ’ নামে অভিহিত করেন।
মৎস্যঘাটের ব্যবসায়ী আইয়ুব পাটোয়ারী জানান, মাছটি আমানত উল্যাহ আলমগীরের মৎস্য আড়তের বাক্সে নিলামে তোলা হয়। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে ৯ হাজার টাকায় মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী জোবায়ের হাসান রাজিব চৌধুরী,ক্রেতা রাজিব চৌধুরী বলেন,
“ঢাকার পাইকারি বাজারে বড় আকারের ইলিশের চাহিদা বেশি। আশা করছি, সেখানে আরও ভালো দামে মাছটি বিক্রি করতে পারব।”
এ বিষয়ে মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন, “ইলিশের প্রজনন মৌসুম সফল হওয়ায় নদীতে বড় আকারের ইলিশের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্ষা মৌসুমে বৃষ্টিপাত বাড়লে আরও বড় সাইজের ইলিশ ধরা পড়ার সম্ভাবনা রয়েছে।