কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর মহিপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন হাওলাদার (২৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহিপুর থানা পুলিশ।
বুধবার (১০ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর মৎস্য বন্দর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আল আমিন হাওলাদার মহিপুর থানার ইউসুফপুর এলাকার আঃ রহমান হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এসআই নিরস্র মোঃ মাসুদ খান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে পুলিশের একটি দল মহিপুর মৎস্য মার্কেট এলাকার রাঙ্গাবালী ফিশ নামক মাছের আড়তের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ইয়াবা বিক্রয়কালে ২০ পিস ইয়াবাসহ আল-আমিনকে হাতেনাতে গ্রেফতার করে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম হাওলাদার জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে। তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, মাদক নিয়ন্ত্রণে মহিপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।